লস এঞ্জেলেসে ১৪ নভেম্বর থেকে ৩ দিনব্যাপী রিহ্যাব হাউজিং ফেয়ার : মেলায় বাংলাদেশের বিখ্যাত ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেবে
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এবার প্রথমবারের মতো রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। লিটল বাংলাদেশের বেভার্লি গারল্যান্ড হোটেলে ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এ রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হবে। ‘রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ’ রিহ্যাবের উদ্যোগে এ মেলায় বাংলাদেশের বিখ্যাত ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। মঙ্গলবার বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটস ফুড কোর্টে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাবের যুগ্ম সম্পাদক, রিহ্যাব হাউজিং ফেয়ার লস এঞ্জেলেস ২০১৪ এর কো-চেয়ারম্যান এবং আর্থ হোল্ডিংয়ের ম্যানেজিং ডাইরেক্টর শাকিল কামাল চৌধুরী। বক্তব্য রাখেন রিহ্যাব হাউজিং ফেয়ার লস এঞ্জেলেস ২০১৪ এর আয়োজক সংস্থা ডিজিটাল ওয়ান মিডিয়া লি: এর কর্ণধার ও জেবিবিএ’র প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো।
সংবাদ সম্মেলনে রিহ্যাব হাউজিং ফেয়ার লস এঞ্জেলেস ২০১৪ এর কো-চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী জানান, গত ১০ বছর থেকে নিউইয়র্কে নিয়মিতভাবে ‘রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ’ রিহ্যাবের উদ্যোগে এ ধরনের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এর ফলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে তাদের স্বপ্নের আবাস নির্মাণে সক্ষম হয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এবারের মেলায় রাজধানী ঢাকার বিখ্যাত ৪৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। এবারই প্রথমবারের মতো রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে। এ হাউজিং ফেয়ারের উদ্বোধন করবেন গণ পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে জাকারিয়া মাসুদ জিকো জানান, এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলার স্থান বাংলাদেশী কম্যুনিটির অত্যন্ত পরচিত হওয়ায় বিপুল লোক সমাগম ঘটবে বলে তিনি আশা করছেন। সংবাদ সম্মেলনে ওই দু’জনই রিহ্যাব হাউজিং ফেয়ারকে সফল করতে সংশ্লিষ্ট সকলের যাবতীয় সহযোগিতা কামনা করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!