Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

লাইভ২ওয়েব টিভির নিউইয়র্ক জার্নালে ড. মোমেন : জাতিসংঘে বাংলাদেশের ইমেজ অনেক উপরে

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: May 22, 2014 | 9:18 AM

Dr.A.K. Abdul Momen, Ambassador and Permanent Representative to the UN in New.and Mrs. Selina Momen in “live2web.tv” in New York Journal with Journalist Shakhawat Hossain Salim :https://new.livestream.com/accounts/812609/events/2879348/videos/51524787/player?width=960&height=540&autoPlay=true&mute=false

ইউএসএনিউজঅনলাইন.কম : অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি “লাইভ২ওয়েব.টিভি”তে গত ২০শে মে মঙ্গলবার সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এর উপস্থাপনায় টক শো “নিউইয়র্ক জার্নাল” সরাসরি সম্প্রচারিত হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় সম্প্রচারিত টক্ শো “নিউইয়র্ক জার্নাল” এ আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও অ্যাম্বাসেডর ড. এ কে আব্দুল মোমেন এবং তার পতœী মিসেস সেলিনা মোমেন। অনুষ্ঠানের অতিথি ড. মোমেন ও সেলিনা মোমেন জাতিসংঘ এবং জাতিসংঘে বাংলাদেশ এর বিভিন্ন কার্যক্রম নিয়ে মূল্যবান প্রানবন্ত আলোচনা করেন। অতিথিরা বিশ্ব শান্তি, রাজনীতি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, চাকুরি, ব্যবসা, বানিজ্য, অটিজম, নতুন প্রজন্ম সহ বিভিন্ন বিষয় নিয়েও খোলামেলা আলোচনা ও মতামত ব্যক্ত করেন “নিউইয়র্ক জার্নাল” এ।
টক শোতে ড. এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘে সবসময় বাংলাদেশের প্রশংসা করা হয়। অতীতের যেকোন সময়ের চেয়ে জাতিসংঘে বাংলাদেশের ইমেজ এখন অনেক ওপরে। এ ইমেজ ধরে রাখতে হবে। তিনি বলেন, মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল (এমডিজি) এর মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বরে শেষ হচ্ছে। সে কারণে এখন নতুন করে পরিকল্পনা করা হবে সাসটেনাবল ডেভলপমেন্ট গোল (এসডিজি)। আগামী ত্রিশ বছর কি হবে কি কি করনীয় সেটা ঠিক করতে হবে। ডেভলপমেন্ট এজেন্ডা থাকতে হবে ২০৫০ সাল পর্যন্ত। এই সব ইস্যুতে বাংলাদেশেরও অংশীদারিত্ব রয়েছে। বাংলাদেশের তরফ থেকে এই সব বিষয়ে বক্তব্য রাখতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে। প্রধানমন্ত্রী কথা বললে কাজ অনেক সহজ হয়ে যায়। তিনি বলেন, ক্লাইমেট চেঞ্জ, টেকনোলজির অনেক পরিবর্তন হবে, আরো অনেক গুরুত্বপূর্ন ইস্যুও সামনে আসবে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে বাংলাদেশ জোর ভূমিকা রেখে যাচ্ছে। এই ব্যাপারে বড় বড় দেশগুলোর আগ্রহ কম হলেও ছোট ছোট দেশ বাংলাদেশের পক্ষে রয়েছে।
টক শোতে ড.এ কে আব্দুল মোমেন জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আসার সম্ভাবনা রয়েছে। ওই সময়ে জাতিসংঘের বেশ ক’টি বৈঠকে যোগ দিতে পারেন তিনি। এ ছাড়াও ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তার। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি ওই সময় নিউইয়র্ক সফরে আসলে নরেদ্রমোদির সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আব্দুল মোমেন জানান, এ ছাড়াও বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো কর্মসূচি চ’ড়ান্ত হয়নি।
টক শোতে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় এক নম্বর সৈন্য প্রেরকারী দেশ। জাতিসংঘ বাংলাদেশের ব্যাপারে সব সময় ইতিবাচক। অথচ বাংলাদেশে রাজনৈতিক কোন সমস্যা দেখা দিলে বলা হয়, বাংলাদেশ জাতিসংঘের কথা না শুনলে জাতিসংঘ তাদের মিশন থেকে সাড়ে আটহাজার বাংলাদেশী সৈন্য ফেরত পাঠিয়ে দিবে, সৈন্য নিয়োগ বন্ধ করে দিবে ইত্যাদি ইত্যাদি, এটা ঠিক না। এই সব কথার কোন ভিত্তি নেই। তিনি বলেন, যখন এই ধরনের প্রচারনা চলছিলো তার ঠিক এক সপ্তাহ আগেই আমি নতুন করে জাতিসংঘে ১২০০ সৈন্য পাঠানোর অডার পেয়েছি। অগ্রিম পেয়েছি ৩৯ মিলিয়ন ডলারের চেকও। চুক্তিও স্বাক্ষর করে ফেলেছি। আরো কয়েকটি অর্ডার পেয়েছি। চেষ্টা করছি এই সংখ্যা আরো বাড়ানোর জন্য। এটা নিয়ে জাতিসংঘের সঙ্গে দেন দরবার করছি। জাতিসংঘ বাংলাদেশ থেকে আগামী এক বছরের মধ্যে উল্লেখযোগ্য সৈন্য আনবে। টক শোতে তিনি জানান, বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের ব্যাপারে মহাসচিব বানকি মুন ভীষন খুশি। বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষ যত কথা বিরুদ্ধে বলে জাতিসংঘ ও জাতিসংঘের কেউ তা বলে না। বরং জাতিসংঘে বাংলাদেশের প্রশংসা করা হয়। তিনি বলেন, দেশের সমস্যা দেশেই সমাধান করতে হবে। জাতিসংঘও মনে করে বাংলাদেশ রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। এটাই হওয়া উচিত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাংলাদেশের চমতকার সম্পর্ক বিরাজমান। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনেক গুরুত্ব দেয়। জাতিসংঘে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সাথে পরামর্শ করে।
“নিউইয়র্ক জার্নাল” অনুষ্ঠানটি প্রযোজনা করেন দেওয়ান বজলু ও ক্যামেরায় ছিলেন তানভির আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি “লাইভ২ওয়েব টিভি’র ঢাকা ষ্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠান টি “ইটিভি নিউজ২৪.কম”ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় লাইভ২ওয়েব.টিভি’র নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম এর উপস্থাপনায় টক্ শো “নিউইয়র্ক জার্নাল” সরাসরি সম্প্রচারিত হয়। লাইভ দেখতে ভিজিট করুন “লাইভ২ওয়েব.টিভি”। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো আর্কাইভ এ সংরক্ষিত থাকে, যেকোনো সময় দেখা যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV