লাইভ২ওয়েব টিভির নিউইয়র্ক জার্নালে সোনালী এক্সচেঞ্জ এর সিইও আতাউর রহমান : যুক্তরাষ্ট্রে ব্যাংক শাখা স্থাপন করে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি মানি এক্সচেঞ্জ পরিচালনা করলে বাংলাদেশ লাভবান হবে
In Live2web.tv Talk Show “New York Journal” President and CEO of Sonali Exchange Mr. Ataur Rahman with Shakhawat Salim.: http://www.liv2web.net/the-
ইউএসএনিউজঅনলাইন.কম : অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি “লাইভ২ওয়েব.টিভি”র টক শো “নিউইয়র্ক জার্নাল” এ সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইন্ক’’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আতাউর রহমান বলেছেন যুক্তরাষ্ট্রে মানি এক্সচেঞ্জ ব্যবসা দিন দিন কঠিন হয়ে আসছে। তবে এখানে ব্যাংকিং কার্যক্রমের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ব্যাংক শাখা স্থাপন করে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি মানি এক্সচেঞ্জ ব্যবসা পরিচালনা করলে বাংলাদেশ লাভবান হবে।
গত ২৭ শে মে মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এর উপস্থাপনায় টক শো “নিউইয়র্ক জার্নাল” সরাসরি সম্প্রচারিত হয়। এতে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কের সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইন্ক’’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আতাউর রহমান। অনুষ্ঠানে তিনি রেমিট্যান্সসহ সোনালী এক্সচেঞ্জের বিভিন্ন কার্যক্রম নিয়ে মূল্যবান প্রানবন্ত আলোচনা করেন। এসময় সোনালী এক্সচেঞ্জের উন্নয়নে নিজস্ব মতামতও ব্যক্ত করেন এই ব্যাংকার।
টক শোতে মোহাম্মদ আতাউর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালে যাত্রা শুরু করে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইন্ক। বর্তমানে যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জের ১০টি শাখা রয়েছে। তিনি বলেন, এ দীর্ঘ সময়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাড়লেও রেমিটেন্স আশানুরূপ বাড়েনি। তবে আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের কাছে সোনালী এক্সচেঞ্জ আস্থার প্রতীক হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।
আতাউর রহমান বলেন, গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যাবে গ্রাহক সংখ্যা বাড়লেও আনুপাতিক হারে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বাড়েনি। ডাইভারসিটি ভিসা-ডিভির মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসা বন্ধ হয়ে যাওয়ায় এখন শুধুমাত্র পরিবারের সদস্যরা ইমিগ্র্যান্ট হয়ে আসছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে লিভিং খরচ বেড়েছে, অর্থনৈতিক মন্দায় কমেছে মানুষের আয়। যার ফলে রেমিট্যান্স পাঠানো হার কমছে বাংলাদেশে। এর মধ্যে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণে রেমিট্যান্স কমে যায়। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় এ অর্থ পাঠানোর প্রবণতা কমে গিয়েছিল সে সময়। তার মতে, রেমিট্যান্স পাঠানোর হার এখন মোটামোটি স্বাভাবিক।
আতাউর রহমান বলেন, প্রবাসীরা বিশেষ করে যারা বড় অংকের অর্থ বাংলাদেশে পাঠান তারা সোনালী এক্সচেঞ্জকে ঝুঁকিহীন মনে করেন। সোনালী এক্সচেঞ্জ প্রবাসীদের কাছে সেই আস্থাই অর্জন করেছে। আর প্রবাসীদের আস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপ্রাণ চেষ্টা ও নিরলস পরিশ্রম করে যাচ্ছি।
“নিউইয়র্ক জার্নাল” অনুষ্ঠানটি প্রযোজনা করেন দেওয়ান বজলু ও ক্যামেরায় ছিলেন তানভির আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি “লাইভ২ওয়েব টিভি’র ঢাকা ষ্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠান টি “ইটিভি নিউজ২৪.কম”ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় লাইভ২ওয়েব.টিভি’র নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম এর উপস্থাপনায় টক্ শো “নিউইয়র্ক জার্নাল” সরাসরি সম্প্রচারিত হয়। লাইভ দেখতে ভিজিট করুন “লাইভ২ওয়েব.টিভি”। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো আর্কাইভ এ সংরক্ষিত থাকে, যেকোনো সময় দেখা যায়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!