Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক জার্নালে দুই বিশিষ্ট প্রবাসী :বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ চাই

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: July 10, 2014 | 12:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভির টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ দুই বিশিষ্ট প্রবাসী বলেছেন, প্রবাসীদের দেশে বিনিয়োগের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতার কারণে বিনিয়োগ করতে পারছেন না। তাই স্বাধীনতার ৪৩ বছরেও বাংলাদেশের কাক্সিক্ষত উন্নয়ন সাধিত হয়নি। তারা দেশের উন্নয়ন তথা বৃহত্তর স্বার্থে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভিতে নিউইয়র্ক সময় গত ৮ জুলাই বিকেল সাড়ে ৩টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সাউথইস্ট ইউএসএ গ্রুপ ইনকের সিইও প্রফেসর ড. এহতেশামুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী এক্টিভিস্ট এস এন কনট্রাক্টিং ইন্কের প্রেসিডেন্ট আলহাজ সোলাইমান ভূঁইয়া।
অনুষ্ঠানে অতিথিরা যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির গোড়াপত্তন, ক্রমবিকাশ, সাফল্য, ব্যর্থতা, সমস্যা, সম্ভাবনাসহ দেশ-প্রবাসে ব্যবসা-বাণিজ্যের নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। বাংলাদেশে বিনিয়োগ প্রতিবন্ধকতার বিষয় নিয়েও কথা বলেন তারা।
টকশোতে প্রফেসর এহতেশামুল হক এবং আলহাজ সোলাইমান ভূঁইয়া বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর অনৈক্য ও পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ির কারণেই দেশ সামনে এগুতে পারছে না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
টকশোতে বিশিষ্ট এই দুই প্রবাসী বলেন, প্রবাসেও কতিপয় বাংলাদেশীর অপকর্মের কারণে কমিউনিটিতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণœ হচ্ছে। নতুন প্রজন্মের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সততার সাথে কাজ করার আহ্বান জানান তারা।
‘নিউইয়র্ক জার্নাল’ টকশোটি প্রযোজনায় দেওয়ান বজলু এবং ক্যামেরায় ছিলেন তানভীর আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি ‘লাইভ২ওয়েব.টিভি’র ঢাকা স্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠানটি ‘ইটিভি নিউজ২৪.কম’ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার অপরাহ্ন ৩টায় লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় টকশো ‘নিউইয়র্ক জার্নাল’ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। লাইভ দেখতে ভিজিট করুন ‘লাইভ২ওয়েব.টিভি’। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো লাইভ২ওয়েব.টিভি-এর আর্কাইভে সংরক্ষিত থাকে। যে কোনো সময় দেখা যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV