লাইভ২ওয়েব.টিভি’র নিউইয়র্ক জার্নালে এনওয়াই ইনস্যুরেন্স ব্রোকারেজের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ : এ বছর নতুন ৬ হাজার গ্রিন ক্যাবের পারমিট ইস্যু করা হচ্ছে, পারমিট ফি ১ হাজার ডলার বৃদ্ধি
ইউএসএনিউজঅনলাইন.কম : অনলাইন টিভি লাইভ২ওয়েব.টিভি’র টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ প্রবাসে জনপ্রিয় বাংলাদেশী প্রতিষ্ঠান এনওয়াই ইনস্যুরেন্স ব্রোকারেজ ইনকের প্রেসিডেন্ট এবং সিইও শাহ নেওয়াজ বলেছেন, এ বছর গ্রিন ক্যাবের ৬ হাজার পারমিট ইস্যু করা হচ্ছে। তবে নতুন পারমিট ফি ১ হাজার ডলার বৃদ্ধি করে ৩০৪০ ডলার করা হয়েছে।
অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভিতে নিউইয়র্ক সময় গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়ি, গাড়ি এবং ব্যবসার ইনস্যুরেন্সের অন্যতম প্রতিষ্ঠান এনওয়াই ইনস্যুরেন্স ব্রোকারেজ ইনকের প্রেসিডেন্ট এবং সিইও শাহ নেওয়াজ।
অনুষ্ঠানে তিনি ইনস্যুরেন্সের বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ইনস্যুরেন্স সেবারও তুলনামূলক আলোচনা করেন তিনি।
টকশোতে শাহ নেওয়াজ যুক্তরাষ্ট্রে বিশ্বমানসম্পন্ন ইনস্যুরেন্স সেবার চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক অনেক পিছিয়ে আছে।
টকশোতে শাহ নেওয়াজ বলেন, নিউইয়র্ক সিটিকে গতিশীল রাখছে ইয়ালো ক্যাব, ব্ল্যাক কার এবং লিভারি। নিউইয়র্ক সিটিতে প্রায় ১৪ হাজার ইয়ালো ট্যাক্সি চলে প্রতিদিন। নগরবাসীর চাহিদার কথা বিবেচনা করে গত বছর তৎকালীন মেয়র ব্লুমবার্গ ৬ হাজার গ্রিন ক্যাব রাস্তায় নামার অনুমতি দেন। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে প্রতি বছর ৬ হাজার করে গ্রিন ক্যাবের পারমিট ইস্যু করার সিদ্ধান্ত হয় তখন। গত বছর ৬ হাজার গ্রিনক্যাবের পারমিট ইস্যু করা হয়। তার মধ্যে ১২০০ ছিল হুইল চেয়ার ব্যবহার উপযোগী। তিনি জানান, ২০১৩ সালে ইস্যুকৃত গ্রিনক্যাবের মধ্যে রাস্তায় নামতে সক্ষম হয় মাত্র ৫ হাজার গাড়ি। বাকি ১ হাজার পারমিট গ্রহীতা গাড়ি ক্রয় করে পারমিট হুক করতে না পারায় সে গাড়িগুলো রাস্তায় নামতে পারেনি। ঐগুলো বর্তমানে অপেক্ষমান তালিকা থেকে দেয়া হচ্ছে।
শাহ নেওয়াজ জানান, এ বছর নতুন ৬ হাজার গাড়ির পারমিট ইস্যু করা হচ্ছে। এ ৬ হাজারের মধ্যে লটারি করে হুইল চেয়ার ব্যবহার উপযোগী নির্ধারণ করা হবে।
টকশোতে শাহ নেওয়াজ বলেন, ব্ল্যাক কারের ক্ষেত্রে যাদের টিএলসির লাইসেন্সের মেয়াদ কমপক্ষে ১ বছর বা ব্ল্যাক কারের ইন্স্যুরেন্সের মেয়াদ কমপক্ষে ১ বছর হয়েছে তারা গ্রিনক্যাবের জন্য আবেদন করতে পারবেন।
তিনি জানান, গ্রিনক্যাবের পারমিটের জন্য কোন আবেদন ফি নেয়া হয়নি গত বছর। কেবল পারমিট প্রাপ্তদের পারমিট ফি দিতে হয়েছে ২০৪০ ডলার। আর এ বছর পারমিট ফি ১ হাজার ডলার বৃদ্ধি করে ৩০৪০ ডলার করা হয়েছে। তবে গতবার যারা অনুমতি পেয়ে পারমিট সংগ্রহ করতে পারেনি তাদের ফি পূর্বেরটাই বহাল রাখা হয়েছে।
টকশোতে শাহ নেওয়াজ জানান, ব্ল্যাক কার চালকদের গ্রিনক্যাব পাওয়ার ক্ষেত্রে জ্যাকসন হাইটসে (৭১-১৬ ৩৫ এভিনিউ, নিউইয়র্ক-১১৩৭২, ফোন : ৭১৮-৪৭৬-২০২৫ ও ৬৪৬-৫৯১-৮৩৯৬, ফ্যাক্স: ৭১৮-৪৭৬-২০২৬) এনওয়াই ইনস্যুরেন্স ব্রোকারেজ সহায়তা দিচ্ছে। তিনি জানান, বিপুল সংখ্যক বাংলাদেশী ব্ল্যাক কার চালনার সঙ্গে জড়িত। তাদের অনেকেই যথাযতভাবে আবেদনপত্র পূরণ করতে পারেন না। তার প্রতিষ্ঠান তাদের আবেদন পূরণে সহায়তা, পারমিটের জন্য অনুমতি পেলে গাড়ি ক্রয় ও বেস ঠিক করে দেয়াসহ ইন্স্যুরেন্সের জন্য সহায়তা করে থাকে। নিউইয়র্ক টিএলসির নতুন আইন অনুসারে পারমিট ওনারদের ওয়ার্কার্স কম্পেনসেশান ইন্স্যুরেন্স কিনতে হয়। সে ব্যাপারেও তার প্রতিষ্ঠান সহায়তা করে থাকে। বাড়ি, গাড়ি এবং ব্যবসার ইনস্যুরেন্সের সব ধরণের সেবাও দিচ্ছে তার প্রতিষ্ঠান।
‘নিউইয়র্ক জার্নাল’ টকশোটি প্রযোজনায় দেওয়ান বজলু এবং ক্যামেরায় ছিলেন তানভীর আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি ‘লাইভ২ওয়েব.টিভির ঢাকা স্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠানটি ‘ইটিভি নিউজ২৪.কম’ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার অপরাহ্ন ৩টায় লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় টকশো ‘নিউইয়র্ক জার্নাল’ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। লাইভ দেখতে ভিজিট করুন ‘লাইভ২ওয়েব.টিভি’। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো লাইভ২ওয়েব.টিভি’র আর্কাইভে সংরক্ষিত থাকে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল