Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘লাইভ২ওয়েব.টিভি’র নিউইয়র্ক জার্নাল : সাধারণ মানুষ যা প্রকাশ করতে পারে না, কবি-লেখকরা তা প্রকাশ করেন -মহাদেব সাহা :সরকার বলছে দেশে গেলে নাকি আমার নিরাপত্তা দিতে পারবে না -দাউদ হায়দার

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: June 26, 2014 | 12:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : প্রথম বাংলাদেশী অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভি’র টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের অন্যতম প্রধান কবি মহাদেব সাহা বলেছেন, সাধারণ মানুষ যা প্রকাশ করতে পারে না, কবি, লেখকরা তা লেখার মাধ্যমে প্রকাশ করেন। আর একই অনুষ্ঠানে জার্মান প্রবাসী কবি দাউদ হায়দার দেশে যাবার প্রবল আকুতি ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের সাথে বহু দেন দরবার করেও দেশে যাবার অনুমতি পাচ্ছি না। সরকার বলছে দেশে গেলে নাকি আমার নিরাপত্তা দিতে পারবে না।
অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভিতে নিউইয়র্ক সময় গত ২৪ জুন বিকাল ৩টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি মহাদেব সাহা এবং জার্মান প্রবাসী বিশিষ্ট কবি দাউদ হায়দার। অনুষ্ঠানে অতিথিরা কবিতা ছাড়াও সাহিত্যের নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। দেশ-প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টি চর্চার বিষয় নিয়েও কথা বলেন তারা।
টকশোতে মহাদেব সাহা বলেন, সাহিত্য হচ্ছে অব্যক্ত সব ভাবনা, যা মানুষের মনে জন্ম নেয়। সাধারণ মানুষ তা প্রকাশ করতে পারে না, কবি, লেখকরা তা লেখার মাধ্যমে প্রকাশ করেন। যেখানে রয়েছে ভালোবাসার প্রভাব। জগত থেকে ভালোবাসা উবে গেলে মায়ের পেটে সন্তান জন্ম নেবে না, স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকবে না, প্রেমিক-প্রেমিকা থাকবে না। মহাদেব সাহা বলেন, কবিরা কেন কবিতা লিখে আমি জানি না। তিনি বলেন, মানুষের জীবনই সাহিত্য। মানুষের শ্রেষ্ঠ স্বপ্ন অংকিত করাই সাহিত্য। সাহিত্য মানব জীবনের শ্রেষ্ঠ ঘটনাবলির সম্মিলন। সাহিত্য সমাজকে বদলায় এবং জীবন সংগ্রামের সেতু রচনা করে। রবীন্দ্র-নজরুলের অসামান্য প্রতিভা ও সাহিত্য কর্ম নিয়েও আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে দাউদ হায়দার কেন প্রবাসী হলেন তার বিশদ বর্ণণা দেন। তিনি কলকাতা ও জার্মানে তার প্রবাস জীবনের ওপর আলোকপাত করেন। দাউদ হায়দার বলেন, আমি যা দেখি, যা ভাবি তাই লিখি। কবি ও লেখকরা কীভাবে লিখবেন সেটা তাদের ব্যাপার। কবিতা মানুষের জন্য। ভিন দেশে বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়েও কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দু’কবিই নিউইয়র্কের বই মেলা এবং বাংলা উৎসবকে বিশ্ব বাঙালির মিলন উৎসব হিসেবে অভিহিত করে এর আয়োজক মুক্তধারাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নিউইয়র্কে উত্তর আমেরিকা তথা বহির্বিশ্বের সর্ববৃহৎ বাংলা বইমেলা অনুষ্ঠিত হয় গত ১৩, ১৪ ও ১৫ জুন। ২৩তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায় যোগ দিতে বালাদেশ থেকে নিউইয়র্কে আসেন কবি মহাদেব সাহা এবং বার্লিন থেকে আসেন কবি দাউদ হায়দার।
‘নিউইয়র্ক জার্নাল’ অনুষ্ঠানটি প্রযোজনা করেন দেওয়ান বজলু। ক্যামেরায় ছিলেন তানভীর আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি ‘লাইভ২ওয়েব.টিভি’র ঢাকা স্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠানটি ‘ইটিভি নিউজ২৪.কম’ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার অপরাহ্ন আড়াইটায় লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় টকশো ‘নিউইয়র্ক জার্নাল’ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। লাইভ দেখতে ভিজিট করুন ‘লাইভ২ওয়েব.টিভি’। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো লাইভ২ওয়েব.টিভি-এর আর্কাইভে সংরক্ষিত থাকে। যে কোনো সময় দেখা যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV