Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক জার্নালে দুই আলেম : রোজাদারদের অন্যায়-অশ্লীলতা-পাপাচার ত্যাগ করতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: July 3, 2014 | 12:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভির টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ মাহে রমজানের সওগাত শীর্ষক আলোচনায় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদরা বলেছেন, রোজাদারকে সর্বতোভাবে মিথ্যা ও যাবতীয় অন্যায়-অশ্লীলতা, পাপাচার ও জুলুম অবশ্যই ত্যাগ করতে হবে। অন্যথায় রোজার কোনো মূল্য নেই।
অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভিতে নিউইয়র্ক সময় গত ১ জুলাই বিকাল ৭টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নিউইয়র্কের ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের খতিব মওলানা আবুল কাশেম এয়াহইয়া এবং সিলেট সিংগেরকাচ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা এ কে এম আবদুন নুর।
অনুষ্ঠানে অতিথিরা মাহে রমজানের বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। দেশ-প্রবাসে রমজান পালনের বিষয় নিয়েও কথা বলেন তারা।
টকশোতে অতিথিরা বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস হচ্ছে মাহে রমজান। সিয়াম বা রোজা পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক, বুদ্ধিসম্পন্ন, সুস্থ মুসলমান নর-নারীর ওপর ফরজ। ইসলামের মূল ৫টি স্তম্ভের মধ্যে ‘সাওম’ অন্যতম। সিয়াম বা রোযার আভিধানিক অর্থ হলোÑ বিরত রাখা। পারিভাষিক অর্থ হলোÑ নিয়তের সাথে সুবহে সাদেক হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সব ধরনের রোজা ভঙ্গকারী যেমন-পানাহার, জৈবিক ও শারীরিক কোনো কিছু ভোগ করা থেকে বিরত থাকা। এবাদতের নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো মুসলমান স্বেচ্ছায় পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নামই ‘সাওম’। রোজাদার নিজ অঙ্গ-প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়সমূহকে গুনাহর কাজ থেকে বিরত রাখা ছাড়াও রোজাদারের নিজ মন-মানসিকতা, ধ্যান-ধারণা, চিন্তা-চেতনা সব কিছুকে শুধু আল্লাহ-রাসুলের (দ.) দিকেই পরিচালিত করা। রোজার বিধান প্রবর্তনের উদ্দেশ্য হলোÑ মানুষকে সব ধরনের মিথ্যা, পাপাচার, অশ্লীলতা, অন্যায় ও সমাজবিরোধী কাজ থেকে বিরত রেখে আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (দ.)-এর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির চূড়ান্ত সাফল্য লাভ করা। রোজাদারকে সর্বতোভাবে মিথ্যা ও যাবতীয় অন্যায়-অশ্লীলতা, পাপাচার ও জুলুম অবশ্যই ত্যাগ করতে হবে। তারা আরো বলেন, যে রোজাদার রোজা রেখে মিথ্যা, অন্যায় ও অশ্লীলতা ত্যাগ করেনি, আল্লাহর কাছে তার রোজার কোনো মূল্য নেই।
টকশোতে বিজ্ঞ আলেমরা বলেন, প্রতিটি বছর ঘুরে আমাদের কাছে একটি মহিমান্বিত মাস আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। আল্লাহর ফরজকৃত ইবাদত সমূহের মধ্যে রমজান মাসে সিয়াম সাধন করা একটি অন্যতম এবাদত। যার প্রতিফল আল্লাহ নিজ হাতে দেবেন বলে ওয়াদা করেছেন।
তারা বলেন, আল্লাহপাক পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, হে ইমানদাররা! তোমাদের ওপর সওম বা রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে তা তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পার। সুতরাং প্রত্যেক সক্ষম মুসলমানের রোজা ফরজ বা অবশ্যই পালনীয়। তারা বলেন, রমজানের ফজিলত সম্পর্কে সহীহ হাদিসে অনেক বর্ণনা পাওয়া যায়। এই রোজাকে আল্লাহপাক তার নিজের জন্য খাস করেছেন এবং তিনি স্বয়ং এর পুরস্কার দেবেন। হাদিসে কুদসিতে এসেছে, রোজা একমাত্র আমারই জন্য রাখা হয় এবং আমিই তার বিনিময় দেব। রমজান মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। এই মাসের মধ্যে হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত আছে। তারা বলেন, রমজানে জান্নাতের দরজা খুলে দেয়া হয়। পক্ষান্তরে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়।
‘নিউইয়র্ক জার্নাল’ অনুষ্ঠানটি প্রযোজনা করেন দেওয়ান বজলু। ক্যামেরায় ছিলেন তানভীর আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি ‘লাইভ২ওয়েব টিভি’র ঢাকা স্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠানটি ‘ইটিভি নিউজ২৪.কম’ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার অপরাহ্ন আড়াইটায় লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় টকশো ‘নিউইয়র্ক জার্নাল’ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। লাইভ দেখতে ভিজিট করুন ‘লাইভ২ওয়েব.টিভি’। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো লাইভ২ওয়েব.টিভি-এর আর্কাইভে সংরক্ষিত থাকে। যে কোনো সময় দেখা যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV