লাইভ২ওয়েব.টিভি’’র নিউইয়র্ক জার্নালে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ আতাউল চৌধুরী তুষার : বাংলাদেশে ডাক্তারি শিক্ষার মান আরো উন্নত করতে হবে
ইউএসএনিউজঅনলাইন.কম : অনলাইন টিভি লাইভ২ওয়েব.টিভি’র টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ আতাউল চৌধুরী তুষার এমডি বলেছেন, বাংলাদেশে ডাক্তারি শিক্ষার মান আরো উন্নত করতে হবে। ডাক্তারদের সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সকল ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণেই স্¦াস্থ্য বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। আইনের শাসন নিশ্চিত করার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভিতে নিউইয়র্ক সময় গত ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ আতাউল চৌধুরী তুষার এমডি।
অনুষ্ঠানে তিনি চিকিৎসা বিজ্ঞানের নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। বাংলাদেশে মানসম্পন্ন চিকিৎসাসেবার প্রতিবন্ধকতার বিষয় নিয়েও কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ডাক্তারি শিক্ষা ও চিকিৎসা সেবারও তুলনামূলক আলোচনা করেন তিনি।
টকশোতে মেডিসিন বিশেষজ্ঞ আতাউল চৌধুরী তুষার এমডি যুক্তরাষ্ট্রে বিশ্বমানসম্পন্ন চিকিৎসাসেবার চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক অনেক পিছিয়ে আছে। বাংলাদেশে ডাক্তারি শিক্ষার মান আরো উন্নত করার পাশাপাশি এ পেশায় প্রবেশকালীন পরীক্ষার মানও আরো উন্নত করতে হবে। তাহলেই মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত হবে। তিনি ক্ষোভের সাথে বলেন, বাংলাদেশে কতিপয় ডাক্তারের অপকর্মের কারণে গোটা ডাক্তার সমাজের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণœ হচ্ছে। রোগীরা বঞ্চিত হচ্ছেন কাক্সিক্ষত চিকিৎসাসেবা থেকে। সংশ্লিষ্ট সবাইকে সততার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
‘নিউইয়র্ক জার্নাল’ টকশোটি প্রযোজনায় দেওয়ান বজলু এবং ক্যামেরায় ছিলেন তানভীর আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি ‘লাইভ২ওয়েব.টিভির ঢাকা স্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠানটি ‘ইটিভি নিউজ২৪.কম’ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার অপরাহ্ন ৩টায় লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় টকশো ‘নিউইয়র্ক জার্নাল’ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। লাইভ দেখতে ভিজিট করুন ‘লাইভ২ওয়েব.টিভি’। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো লাইভ২ওয়েব.টিভি’র আর্কাইভে সংরক্ষিত থাকে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!