লিবিয়া থেকে ৬৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন
ইউএসএনিউজ ডেস্ক: আজ বুধবার বিকেল পর্যন্ত (বাংলাদেশ সময়) লিবিয়ার বিভিন্ন শহর থেকে তিউনিসিয়া ও মিসর সীমান্তে আশ্রয় নেওয়া ৬৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান।বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, (বাংলাদেশ সময়) দুপুরে তিনটি বিশেষ ফ্লাইটে করে ৫২০ জন বাংলাদেশি তিউনিসিয়া ও মিসর সীমান্ত থেকে শারজা হয়ে দেশে ফেরেন। দুপুর দুইটা ১৬ মিনিটে, দুইটা ৩৬ মিনিটে এবং দুইটা ৪২ মিনিটে তিনটি ফ্লাইট এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।প্রবাসীরা বিমানবন্দরে নেমে কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, লিবিয়ার পরিস্থিতি ভয়াবহ।এর আগে আজ ভোরে লিবিয়া থেকে ৩৬ জন বাংলাদেশি দেশে ফেরেন। ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইটে করে তাঁরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।প্রসঙ্গত, গত সোমবার ১০১ জন লিবিয়া প্রবাসী দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার ১১ জন ফিরেছেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








