লিবিয়া প্রবাসী বাংলাদেশীদের জন্য জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল ফর হিউম্যানট্যারিয়ন এফেয়ারস এর সাহায্য কামনা
শারকে চামান খান: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন আজ জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল ফর হিউম্যানট্যারিয়ন এফেয়ারস মিস ভেলরি আমোস(Valerie Amos), জাতিসংঘের কো-অরডিনেশন এন্ড রেসপনস্ ডিভিশনের ডিপুটি-ডিরেকটর মিঃ ফিলিপ রাজাররিনি, জাতিসংঘের হাইকমিশনার ফর রিফিউজিস্ এর ডিরেকটর উদো জাং এবং International Organisation for Immigration (IOM) এর স্থায়ী প্রতিনিধি মিস মিশেল সলোমনের সাথে সাক্ষাৎ করেন। তিনি তাদের লিবিয়ায় বাংলাদেশের যে প্রবাসী আছেন তাদের দুঃখ দুর্দশার কথা অবহিত করেন। জাতিসংঘের এই কর্মকর্তারা জানান যে, বেনগাজীতে ইতিমধ্যে যথেষ্ঠ পরিমাণ ঔষধপত্র, খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং অন্যান্য জায়গায়ও খাদ্য, পানি, ঔষধ প্রেরণে বৈষম্য করা হবেনা। তারা আরও জানান যে, যদি বর্ডারে এখন কম সংখ্যক রিফুউজি আসছে। এবং অবস্থার উন্নতি হচ্ছে। তারা আরও জানান যে, কোন বিত্তশালী প্রবাসী বাঙালী নিজ খরচে যে সব জায়গায় সাহায্য প্রদানের জন্য যান তবে জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাদরে গ্রহণ করবেন। এব্যাপারে জাতিসংঘের স্থায়ী মিশনের ফোন নং ২১২ ৮৬৭ ৩৪৩৪ এক্সটেনশন ১০৩/১১৭ এ যোগাযোগ করতে পারবেন। উল্লেখ্য, লিবিয়ায় ২.৫ মিলিয়ন বিদেশী ব্যক্তি কাজ করে। এর মধ্যে ১ মিলিয়ন মিশরীয়। আজকে পর্যন্ত ১ লক্ষ ৭৯ হাজার ব্যক্তি লিবিয়া থেকে বের হয়ে এসেছেন। এর মধ্যে ৭৫% মিশরীয়। লিবিয়ায় প্রায় ষাট হাজার বাংলাদেশী। অধিকাংশই যুবক এবং এককভাবে বাস করছেন। তার মধ্যে ৫৭২জন দেশে ফিরেছেন। বাকি কয়েক হাজার তিউনিশিয়ার “রাশ আরজু” ও মিশরের “সালুন” বর্ডার শহরে পাড়ি দিয়েছেন। আর অধিকাংশ প্রবাসী বাংলাদেশীরা লিবিয়াতেই অবস্থান করছেন। কোন কোন এলাকায় অস্থিরতা সৃষ্টির কারণে ও দোকানপাট বন্ধ থাকায় খাবার ও পানির সংকট দেখা গিয়েছে বলে শোনা গেছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








