লিবিয়া হামলায় যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৫৫ কোটি ডলার,আরও চার কোটি ডলার ব্যয় হতে পারে
ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়া হামলায় যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৫৫ কোটি ডলার।যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক নাগরিকই লিবিয়ায় মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করে না। বুধবার প্রকাশিত এক জনমত জরিপে প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য ওই অপ্রত্যাশিত রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন ঘটেছে। অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, লিবিয়ায় হামলা বাবদ ব্যয় হয়েছে ৫৫ কোটি ডলার। সামনের সপ্তাহগুলোতে আরও চার কোটি ডলার ব্যয় হতে পারে।যুক্তরাষ্ট্রের কুনি্নপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, সে দেশের ৪১ থেকে ৪৭ শতাংশ নাগরিক লিবিয়ায় মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করে না। তবে জরিপে ওবামার জন্য স্বস্তিদায়ক দিক হলো, ৬২ শতাংশ ভোটদাতা মনে করেন সামরিক অভিযান লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর হাত থেকে বেসামরিক লোকদের জীবন রক্ষা করেছে। কুনি্নপিয়াকের জরিপে ওবামাকে সতর্ক করে দেওয়ার মতো আরেকটি দিক হলো, নানা ইস্যুতে প্রেসিডেন্ট হিসেবে তার গ্রহণযোগ্যতা ৪২ শতাংশে নেমে এসেছে। গত মাসে যা ছিল ৪৬ শতাংশ। অন্যদিকে জরিপে অংশ নেওয়া ৫০ থেকে ৪৭ শতাংশ ভোটদাতা মনে করছেন, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা পুনর্নির্বাচিত হতে পারবেন না। আবার ৭০ শতাংশ ভোটদাতার আশঙ্কা, ইরাক ও আফগানিস্তানের মতো লিবিয়ার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।এদিকে ওয়াশিংটনে মঙ্গলবার পেন্টাগন বলেছে, লিবিয়ায় মার্কিন সামরিক অভিযানে ব্যয় হয়েছে ৫৫ কোটি ডলার। আগামী সপ্তাহগুলোতে আরও ৪ কোটি ডলার খরচ হবে। ১৯ থেকে ২৮ মার্চ পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগে ব্যয়ের ৬০ ভাগ অর্থ খরচ হয়েছে মিসাইল ও বোমার পেছনে। বাকিটা গেছে ওই অঞ্চলে সেনা পাঠানো ও অভিযান খাতে।যুক্তরাষ্ট্রের সেনারা লিবীয় বিমান প্রতিরক্ষা ও সেনা নিয়ন্ত্রণ অবস্থানের ওপর কমপক্ষে ১৯২ থেকে ১৯৯টি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। একেকটা টমাহক ক্রুজ মিসাইলের দাম ১৫ লাখ ডলার। একই সময়ে মার্কিন সেনারা ৪৫৫ থেকে ৬০২টি লেজার গাইড ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়।এএফপি
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








