Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

লেখক সাংবাদিক শিব্বীর আহমেদের জন্মদিন পহেলা নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: October 31, 2018 | 7:36 AM

আকবর হায়দার কিরন, নিউইয়র্কঃ পহেলা নভেম্বর সুপরিচিত লেখক সাংবাদিক শিব্বীর আহমেদের শুভ জন্মদিন। বাংলা ইন্টারনেট মিডিয়ার পথিকৃৎদের মধ্য অন্যতম এবং বহুল পরিচিত অনলাইন পোর্টাল খবর ডটকমের সম্পাদক শিব্বীর আহমেদ ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। লেখালেখির ক্ষেত্রে অরপি আহমেদ নামটাই বেশী ব্যবহার করে থাকেন।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তিনি দীর্ঘদিন বসবাস করছেন। আইটি বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন ওয়াশিংটন ডিসিতে। শিব্বীর আহমেদ প্রচুর লেখালেখি করেন এবং কাজের ফাঁকে সাংবাদিকতায় আর লেখালেখি নিয়েই বেশির ভাগ সময় ব্যয় করেন। শিব্বীর আহমেদের এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি। যার মধ্যে রয়েছে দুটি কাব্যগ্রন্থ দুটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তাঁর প্রতিটি বইয়ের প্রচ্ছদ করেছেন বাংলাদেশের অন্যতম প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ এবং প্রকাশ করেছে বাংলাপ্রকাশ ও অনন্যার মত খ্যাতনামা প্রতিষ্ঠান।

মুক্তিযুদ্ধের উপন্যাসের মধ্য দিয়ে শিব্বীর আহমেদের প্রথম গ্রন্থ ‘বাবার হাতের প্রথম ছোঁয়া’ ২০০৯ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি প্রকাশিত হবার পর নিউইয়র্কে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে তার প্রকাশনা উৎসব আয়োজন করা হয়। বছর তিনেক আগে বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক মিলনায়তনে আয়োজিত শিব্বীর আহমেদের নতুন গ্রন্থ গুলো নিয়ে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দেশবরেণ্য সঙ্গীতসাধক, একুশে পদক প্রাপ্ত পন্ডিত রামকানাই দাশ। ২০১৭ সালের বইমেলায় অনন্যা প্রকাশ করছে তাঁর ২টি উপন্যাস যার একটি হল লেখকের জন্মস্থানকে ঘিরে লেখা ‘লাকশাম জংশন’। অন্যটি প্রবাস জীবন ভিত্তিক উপন্যাস ”সোনাপুরের সুলতানা”। ২০১৮ সালে অনন্যা প্রকাশ করেছে লেখকের দুটি উপন্যাস আগুনমুখা, আর একবার যদি এবং চিঠিপত্র মুলক বই ’প্রেমপত্র’।

বাংলা একাডেমি আয়োজিত ২০১৯ সালের গ্রন্থমেলায় অনন্যা প্রকাশ করছে  লেখকের আরো তিনটি বই। প্রবাস জীবন নিয়ে লেখা উপন্যাস ’মেমসাহেব’, বৃহত্তর ওয়াশিংটনের পটভুমীতে প্রবাস জীবন ভিত্তিক প্রেমের উপন্যাস ’পুড়ে যায় মন’ এবং কাব্যগ্রন্থ ’নীরব নদীর কান্না’।

এছাড়া লেখকের শিশুতোষ পাঁচটি বই প্রকাশনার পথে রয়েছে। ২০২০ সালের বইমেলায় আরো তিনটি বই প্রকাশনার জন্য লেখক ইতিমধ্যেই লেখালেখির কাজ শুরু করেছেন। ২০১৮ সালে লেখকের কবিতা ’বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ” নিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক গান ’বজ্রকন্ঠে স্বাধীনতা। গানটিতে সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার শফিক তুহিন। গানটিতে কন্ঠ দিয়েছেন শফিক তুহিন ক্লোজআপ ওয়ান শিল্পী কিশোর দাস এবং সেরাকন্ঠের শিল্পী রুমানা আকতার ইতি।

লেখকের দ্বিতীয় গান ’কাঁচের চুড়ি” ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। গানটিতে সুর করেছেন নুতন প্রজন্মের শিল্পী ও গীতিকার বিবেক মজুমদার। গানটিতে কন্ঠ দিয়েছেন বিবেক ও বর্না। লেখকের তৃতীয় ও চতুর্থ গান রেকর্ডিং এর কাজ শুরু হয়েছে। খুব শিঘ্রই লেখকের ছয়টি গান একটি অডিও সিডি প্রকাশের কথা জানিয়েছেন লেখক শিব্বীর আহমেদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV