Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

শত্রু সম্পত্তি আইন বাতিলের দাবিতে বিশ্বব্যাপী গণস্বাক্ষর চলছে

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: November 25, 2010 | 12:30 AM

 এনা : শত্রু সম্পত্তি তথা অর্পিত সম্পত্তি আইন বাতিলের আহবান জানিয়ে ঐক্য পরিষদ সারাবিশ্বে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছে। ১৭ নভেম্বর ই-পিটিশন ফরম বিতরণ করেছে ওয়েবসাইটে। ইউরোপ এবং আমেরিকার ১২ দেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শাখার মাধ্যমে স্বাক্ষর সংগ্রহের অভিযান চলছে। ঐক্য পরিষদের আন্তর্জাতিক নেতা শিতাংশু গুহ নিউইয়র্কে বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, ৪৫ বছর ধরে এই আইনের যাতাকলে বাংলাদেশের সংখ্যালঘুরা পিষ্ট হচ্ছে, অবিলম্বে এটা বাতিল করা হোক। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, এ আইনটি সংবিধানের পরিপন্থি এবং ১১, ১৩, ২৭, ২৮ ধারা/অনুচ্ছেদের পরিপন্থি এবং মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ মাইনরিটি এলায়েন্স নামে এটি ওয়েবে ছাড়া হয়েছে। ঐ স্মারকলিপিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, আপনি এ আইনটি বাতিলে প্রতিশ্রুতিবদ্ধ। ২০০৮ সালে ভার্জিনিয়ায় আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এবং ২০০৯ সালে নিউইয়র্কে প্রধানমন্ত্রী হিসেবে সফরকালে ঐক্য পরিষদের প্রতিনিধি দলের কাছে আপনি এই আইন বাতিলের সদিচ্ছার কথা ব্যক্ত করেন। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু নেতৃবৃন্দ এ আইনটি বিলোপের লক্ষ্যে ৭ দফা প্রস্তাব রেখেছেন। এ আইন বাতিল বিলে ঐ ৭ দফা অন্তর্ভুক্ত করে অবিলম্বে বিলটি সংসদে উত্থাপনের আহবান জানানো হচ্ছে। এতে বলা হয়, ২০০১ সালে বর্তমান প্রধানমন্ত্রী একবার এ আইন বাতিল করেন কিন্তু পরবর্তী সরকার এসে সেটি পুণরায় চালু করেন। তাই এবার আর দেরী না করে অবিলম্বে আইনটি বাতিল করা হোক। ইতিমধ্যেই ২০০ প্রবাসী স্বাক্ষর করেছেন ঐ পিটিশনে। অবাঙালি ভারতীয় এবং বিদেশীরাও স্বাক্ষর করেছেন বলে জনাব গুহ উল্লেখ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ