শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদকে মারধর করে রক্তাক্ত করার নিন্দা ও প্রতিবাদ গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র
নুরুল ইসলাম : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ ই জানুয়ারী রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করা ও সাইদের বাবা গিয়াস উদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহি উদ্দিন এবং গিয়াস উদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাঈমকে হেনস্তা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃটেনের সামাজিক ও কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার, মসুদ আহমদ,সদস্য সচিব,ডঃ মুজিবুর রহমান,ও অর্থ সচিব,এম আসরাফ মিয়া,সহ সংগঠন ১২ টি রিজিওনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্য কর্তৃক একজন যাত্রীকে ওরা ১০/ ১২ জন মিলে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করায় সমগ্র বিশ্বে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এটা কেনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না ঘটনা যাই ঘটুক আইনের নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে কর্তব্য পালন করা উচিত ছিলো বলে উল্লেখ করে শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর ওপর বর্বরোচিত হামলা ও রক্তে রঞ্জিত করা এবং নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে জড়িত দুষ্কৃতিদের দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন প্রবাসী নেতারা।
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। তারা পরিশ্রমের ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে দেশের জন্য রেমিট্যান্স পাঠান, অথচ প্রবাসীদের সঙ্গে এইসব আচরণ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সহ প্রবাসী নেতৃবৃন্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি র সদস্যদের (বিমান বাহিনী) হাতে এয়ারপোর্টে যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদ উদ্দিন নামক একজন রেমিটেন্স যোদ্ধার সাথে বাকবিতণ্ডতার কারণে নির্মম মারধোর করে রক্তাক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কিউআরএফ ও আনসারের ১০/১২ জনের মতো সদস্য চারদিক থেকে ঘিরে ধরে সাইদ উদ্দিনকে মারধর করছে, এ সময় একজন নারী চিৎকার করে তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মারধরে সাইদের মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে। মুখের নিচে ও বাঁ চোখের পাশে রক্ত লেগে আছে।
বিমানবন্দরে কিউআরএফ ও আনসার এর পোষাক পরা যারা এ ঘটনার সাথে জড়িত, “এই সব ষ্টুপিডদেরকে অবিলম্বে গ্রেফতার করে সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন।।
উল্লেখ্য যে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের চারজন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্তা করা হয়েছে। এর মধ্যে নরওয়ের একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে।
বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৮ ই জানুয়ারী বুধবার রাত আটটার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।এই পাঁচ যাত্রী নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৮) ঢাকায় এসেছেন। তাঁদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women