শিকদার হুমায়ুন কবিরের দেশে ফিরে যাবার বেদনাদায়ক সিদ্ধান্ত
নিউইয়র্ক: শিকদার হুমায়ুন কবির নিউইয়র্কের বাংলা প্রিণ্ট-মিডিয়া এবং কম্যুনিটির সাথে দীর্ঘদিন ধরে ঘনিষ্টভাবে সংশ্লিষ্ট ছিলেন। শারীরীক অসুস্থতার কারণে দীর্ঘদিন নিরবে-নিভৃতে কম্যুনিটি থেকে বিচ্যুত অবস্থায় থাকার পর সম্প্রতি তিনি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দীর্ঘদিন পর আজ আমি যখন শিকদার হুমায়ুন কবিরের ফোন কল পেয়ে তার দেশে ফিরে যাবার সিদ্ধান্তটি জানলাম, তখন যেনো অনেকটা চমকে উঠলাম। সত্যি, শিকদার হুমায়ুন কবির আজ আমাদের অনেকের কাছে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া একটি নাম। অথচ এই সেদিনও তাকে আমাদের কম্যুনিটির সর্বত্র মিডিয়া প্রতিনিধি হিসেবে অবধারিতভাবে উপস্থিত দেখা যেতো। কম্যুনিটির সম্প্রসারণ ও বিবর্তন, আর্থিক সমৃদ্ধি, মিডিয়া জগতে জৌলুস ও চাকচিক্যের প্রসার, নতুন প্রজন্মের আগমণ, ইত্যাদির মুখোমুখি হয়ে কুড়ি বছরের অধিককালের প্রবাস জীবনের ইতি টেনে শিকদার হুমায়ুন কবিরের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমার কাছে একটি ব্যতিক্রমী ঘটনা। শুধু আমার অত্যন্ত ঘনিষ্ট একজন বন্ধু হিসেবে নয়, একজন সাধারণ প্রবাসী বাংলাদেশি হিসেবেও এভাবে একজনের আকস্মিক প্রস্থানের বিষয়টি আমার কাছে অগ্রহণযোগ্য, বেদনাদায়ক। ঘটনাটিতে আমি মূলতঃ ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের অমানবিক অভিবাসন ব্যবস্থার বিরুদ্ধে। শিকদার হুমায়ুন কবিরের প্রস্থানের বিষয়টি সামনে রেখে হঠাত নিরুদ্দিষ্ট স্বদেশি বন্ধুদের প্রতি আন্তরিক থাকার অনুরোধ সবার প্রতি- আকবর হায়দার কিরণ।শিকদার হুমায়ুন কবিরকে বিদায় জানাতে ফোন করুন: ৯১৭-৫১৮-৯৯৭৮।কোন তথ্য জানতে ফোন করুন: মিনহাজ- ৯১৭-৫৬৭-৯৪৫০।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








