Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শিক্ষার জন্য জাকারবার্গ–প্রিসিলা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: June 1, 2014 | 4:03 PM

প্রিসিলা চ্যান ও মার্ক জাকারবার্গসামাজিক যোগাযোগের জনপ্রিয়তার শীর্ষে ইতিমধ্যে আছে ফেসবুক।ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী শিশুরোগ বিশেষজ্ঞ প্রিসিলা চ্যান শিক্ষা উন্নয়ন কার্যক্রমে কাজ করার ঘোষণা দিয়েছেন। এ জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সব বিদ্যালয়ের উন্নয়নে ১২ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন এ দম্পতি।

বিশ্বের সর্বকনিষ্ঠ ধনী ব্যক্তি মার্ক সম্প্রতি নিজের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন। নির্দিষ্টভাবে শুধু উন্নয়ন নয় নতুন নতুন বিদ্যালয় তৈরিতেও কাজ করবেন মার্ক-প্রিসিলা দম্পতি। সম্প্রতি ওয়েবসাইটে এ দম্পতি লিখেছিলেন শিক্ষার্থীদের ভালো পরিবেশ পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে, যা ঠিক নয় বলে আমরা মনে করি। আর তাই শিক্ষা কার্যক্রমে সহায়তা এখন বেশি জরুরি।

প্রাথমিকভাবে অনুদানের অর্থ থেকে প্রথম ৫০ লাখ ডলার যাবে পশ্চিম পালো-আল্টা এবং রেডউড সিটির স্কুলগুলোর জন্য। অনুদানের মধ্যে ১০ কোটি ডলারই খরচ করা হবে নতুন বিদ্যালয় তৈরির জন্য বরাদ্দকৃত জায়গা কিনতে। পাশাপাশি পুরোনো নতুন সব স্কুলের উন্নয়নেও বাকি অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন মার্ক। তিনি জানিয়েছেন, শিক্ষা খাতের উন্নয়নের জন্য তিনি অনেক বেশি সময় ব্যয় করেছেন। এ ছাড়া শিক্ষার জন্য বিনিয়োগ কখনো বিফলে যায় না বলেও আশাবাদী তিনি। বিশ্বের ২১ নম্বর সম্পদশালী ব্যক্তি মার্ক জাকারবার্গের বর্তমান সম্পদের পরিমাণ দুই হাজার ৮০০ কোটি ডলার। শিক্ষা উন্নয়ন কার্যক্রমে এ দম্পতির এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।প্রথম আলো
ফেসবুক ও মার্কারি নিউজ অবলম্বনে 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV