Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শিশুর ঘুম কমায় টেলিভিশন

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: June 20, 2014 | 1:08 PM


আধুনিক এই সময়ে এসে আপনার বাসায় টিভি আছে কি না সে প্রশ্ন করা একেবারেই অবান্তর। আর বাসায় টিভি যখন আছে তখন সেই টিভিটির দর্শক তালিকাতে যে বাড়ির শিশুদের নামও বেশ ভালো মতোই আছে তা তো বলাই বাহুল্য। কখনো বড়দের সঙ্গে আবার কখনো বা নিজেদের মতো করেও টিভি দেখে শিশুরা। কোনো কোনো মা-বাবা তো সন্তানকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানোর জন্যও দ্বারস্থ হন টিভির। তবে দিনের পর দিন এভাবে টিভি দেখার কারণে শিশুরা যে নানা ধরনের শারিরীক ও মানসিক ঝুঁকির মধ্যে পড়ছে সেটা নানা সময়ে বহুবারই মনে করিয়ে দিয়েছেন গবেষকেরা। এ বাস্তবতায় নতুন করে আরও একটি সতর্কবার্তার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও প্রজেক্ট ভিভা নামের একটি প্রকল্পের যৌথ গবেষণা। এই গবেষকরা জানিয়েছেন, টিভি দেখার ফলে দেরি করে ঘুমাতে যাওয়ার মতো সরাসরি প্রভাবের পাশাপাশি ঘুমের সময়ের ওপর এর নেপথ্য প্রভাবও রয়েছে। আর এক্ষেত্রে প্রতি ঘণ্টা টিভি দেখার কারণে গড়ে শিশুদের সাত মিনিটের ঘুম হারিয়ে যায় বলেও মত দিয়েছেন তারা। আর সামগ্রিকভাবে ঘরে টিভি থাকলে প্রতি রাতে একটি শিশুর গড়ে ৩০ মিনিটের ঘুম নষ্ট হয় বলেও জানিয়েছেন এই গবেষকরা। গবেষকরা আরও জানিয়েছেন যে, এভাবে কম ঘুমানোর ফলে একদিকে যেমন শিশুদের মধ্যে বিষণ্নতার মাত্রা বাড়ে তেমনি পড়ালেখায় ধারণার বাইরে খারাপ করা কিংবা ইতোপূর্বে অপরাপর গবেষণায় প্রমাণিত স্থুলতা ও মানসিক অস্থিরতার মতো বিষয়গুলোও বৃদ্ধি পায়। উল্লেখ্য, আলোচিত এই গবেষণার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে গবেষকরা আট বছর ও এর কাছাকাছি বয়সী মোট ১,৮০০ শিশুর টেলিভিশন দেখা ও ঘুমানোর অভ্যাস সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV