শেষকৃত্যের সময় জেগে উঠলেন বৃদ্ধ!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাজস্থানের ঝুনঝুনু জেলার গুজ্জার পরিবার এ বছরের দিওয়ালীটি বিশেষভাবে মনে রাখবে। পরিবারের সবথেকে জ্যেষ্ঠ সদস্য ৯৫ বছর বয়সে মারা যাওয়ার পর সকলে ভেঙ্গে পরেছিল। কিন্তু শেষকৃত্যের সময়ই জেগে উঠলেন তিনি। এমনই অবাক করা ঘটনাটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। বুধ রাম গুজারের মৃত্যুর পর তাকে শেষবারের মত গোসল করানো হয়। পরিবারের পুরুষ সদস্যরা তাদের মাথা কামিয়ে তার শেষকৃত্যের আয়োজন করছিলেন। এমন সময়ই জ্ঞান ফিরে আসে বুধ রামের। প্রথমে চমকে গেলেও পরে আনন্দের বন্যা বয়ে যায় পরিবারের সদস্যদের মধ্যে। শনিবার বিকেলে বুধ রাম অজ্ঞান হয়ে গেলে স্থানীয় এক ডাক্তারকে ডেকে আনা হয়। ওই ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে। তার পরিবার আÍীয়-স্বজনদের ডেকে পাঠিয়েছেন এবং মৃতদেহ সৎকারের জন্য পুরোহিত ডেকে আনেন। পরে বুধ রামকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তার বুকে ব্যথা করছিল পর তিনি ঘুমিয়ে গিয়েছিলেন। এখানে আশ্চর্যজনক কিছু ঘটেনি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!