Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

শেষ হয়েও হলোনা শেষ-এ অতৃপ্তি নিয়েই সম্পন্ন হলো যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত তিন দিন ব্যাপি ফোবানা সম্মেলন :২০১৪ সালে ক্যালেফোর্নিয়ায় এবং ২০১৫ সালে ফোবানা সম্মেলন নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: September 2, 2013 | 10:30 AM

 ইউএসএনিউজঅনলাইন.কম, জর্জিয়া, যুক্তরাষ্ট্র : শেষ হয়েও হলোনা শেষ -এ অতৃপ্তি নিয়েই যেন সম্পন্ন হলো যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরের কব গ্যালেরিয়া সেন্টারে অনুষ্ঠিত তিন দিন ব্যাপি বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা ফোবানার ২৭ তম বাংলাদেশ সম্মেলন। আমাদের সন্তান আমাদের অহংকার -নতুন প্রজন্মের জয়গান এবং উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার সংকল্পের মধ্য দিয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ কনভেনশনে নামে মানুষের ঢল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো অনুষ্ঠান উপভোগ করেন। উৎসবস্থলটি পরিণত হয় এক খন্ড বাংলাদেশে। ফোবানা সম্মেলনের শেষ দিন শুরু হয় সাধারণ সভা, নির্বাচন ও বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে। স্থানীয় সময় ১ সেপ্টেম্বর রোববার সকালে জর্জিয়ার আটলান্টা শহরের শেরাটন হোটেলে সাধারণ সভায় ফোবানা সেন্ট্রাল কমিটির ২০১৩-১৪ সালের নির্বাচনে মো: মোশাররফ হোসেন চেয়ারপার্সন এবং আজাদুল হক সেক্রেটারি পূন:নির্বাচিত হন। এছাড়া সাধারণ সভায় ২০১৪ সালে ফোবানার ২৮তম আসর ক্যালেফোর্নিয়ায় এবং ২০১৫ সালে ২৯ তম ফোবানা সম্মেলন নিউইয়র্কে করার সিদ্ধান্ত হয়। বিকেলে অনুষ্ঠানের মূলমঞ্চে শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শক শ্রোতাদের মন জয় করেন। অনুষ্ঠানে বিভিন্ন এয়ার্ড ও প্রদান করা হয়। সম্মেলন কেন্দ্রের পাশেই চলে চিত্র প্রদর্শনী। আর সম্মেলন মঞ্চের পাশে বই, শাড়ী-কাপড়, গয়না, খাবার, ব্যাংক, রিয়েল এস্টেট সহ বিভিন্ন স্টল বেশ জমে ওঠে। বাংলাদেশ কনস্যুলেটের মোবাইল ইউনিটেও ছিল বেশ ভীড়। রাত প্রায় সাড়ে ১২টায় মঞ্চে আসেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। এর পরে আসেন আরেফিন রুমী। তারা জনপ্রিয় বেশ কটি গান পরিবেশন করে দর্শকদেরকে মাতিয়ে রাখেন। রাত প্রায় দেড়টা পর্যন্ত দেশের স্বনামধন্য এই তিন শিল্পী বিভিন্ন গান পরিবেশন করে উপস্থিত দর্শকদেরকে মাতিয়ে রাখেন। গানের সাথে মুগ্ধ দর্শকরা প্রাণভরে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। গানের ফাঁকে ফাঁকে নৃত্য পরিবশেন করে বিভিন্ন নৃত্যদল। ফোবানা সম্মেলন কে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল নানা কর্মসূচি। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় শিল্পীদের অসাধারণ পরিবেশনা। অনুষ্ঠানে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মিস মিসিসিপি পারমিতা মিত্র, সাভার ট্র্যাজেডি ঘটনায় বিশেষ চিকিৎসা সেবাদানকারী এনাম মেডিকেলের কর্ণধার ডা. এনাম এবং এনজিও নেত্রী প্রফেসর হুসনে আরার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় ফোবানার পক্ষ থেকে। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বাংলাদেশের আজকের এ সমস্যার জন্য দায়ী পলিটিশিয়ানরা..। অনুষ্ঠানে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ভিডিও শুভ্চ্ছো বাণী প্রচার করা হয় হল রুমের বিরাট স্ক্রীনে। রাত দেড়টার সময় অনুষ্ঠানের আহ্বায়ক ডিউক খান তিন দিন ব্যাপি ফোবানা সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন। এসময় শ শ দর্শকের মনে বেজে ওঠে যেন বেদনার সুর। এ যেন শেষ হয়েও হলোনা শেষ এ অতৃপ্তি নিয়েই সম্পন্ন হলো এ বিশাল আয়োজনযজ্ঞ। দর্শকরা প্রানভরে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। তারা খুব অভিভুত বিভিন্ন অনুষ্ঠানমালা দেখে ..। তারা ফোবানা নিয়ে জানায় তাদের আনন্দ অনুভ’তির কথা …জানায় বেদনা আর অতৃপ্তির কথাও। জানায় দেশ নিয়ে তাদের ভাবনার কথা..। নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়েও মন্তব্য করেন কেউ কেউ..। একের পর এক গান পরিবেশন করে দর্শকদেরকে মুগ্ধ করেন। রাত দেড়টা পর্যন্ত দেশের স্বনামধন্য এই শিল্পীর বিভিন্ন গান পরিবেশন করে উপস্থিত দর্শকদেরকে মাতিয়ে রাখেন। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হলো ১ সেপ্টেম্বর রোববার। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ইটিভিনিউজ২৪.কম। উল্লেখ্য, ২৬ বছর আগে উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার সংকল্পে ফোবানা বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা এর যাত্রা শুরু হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV