Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শ্রমিকের অধিকার রক্ষায় বাংলাদেশকে আরও অনেক কিছু করতে হবে -যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: April 24, 2014 | 7:20 AM

বাংলাদেশে গার্মেন্ট খাতে কিছুটা অগ্রগতি হয়েছে। তা সত্ত্বেও জিএসপি সুবিধা ফিরে পেতে, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশকে আরও অনেক কিছু করতে হবে। জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়া যায় কিনা তা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার অ্যাকশন প্ল্যান নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। রানা প্লাজা ট্রাজেডির এক বছর পূর্তি উপলক্ষে দেয়া এ বিবৃতিতে বলা হয়, শ্রমখাত নিয়ে এখনও উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে। বিশেষ করে বাংলাদেশের শ্রম আইন ও বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা আইনে শ্রমিককের মৌলিক অধিকার রক্ষা নিয়ে। পরিদর্শক নিয়োগ চলছে ধীরগতিতে। পরিদর্শন সংক্রান্ত ফলাফল জনসমক্ষে প্রকাশ করা দরকার যাতে সহজেই তা পেতে পারে লোকজন। শ্রমিকদের যখন ভয়ভীতি প্রদর্শন করা হয়, সংগঠিত হওয়ার চেষ্টা করার জন্য প্রতিশোধ নেয়ার হুমকি দেয়া হয় তখন তাদেরকে রক্ষা করতে অবশ্যই আরও অনেক কিছু করতে হবে বাংলাদেশ সরকারকে। এসব ইস্যু চিহ্নিত করা হলে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, উন্নততর বেতন ও বাংলাদেশে পূর্ণাঙ্গ অর্থনৈতিক কর্মকা- ফিরবে। 
বিবৃতিতে বলা হয়েছে, রানা প্লাজা ধসের এক বছর পূর্ণ হয়েছে। এ ট্রাজেডি গার্মেন্ট শিল্পের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। এখন থেকে একশ বছরেরও আগে যুক্তরাষ্ট্রে ট্রায়াঙ্গেল শার্টওয়েস্ট-এ এমন বিপর্যয় দেখা দিয়েছিল। রানা প্লাজার আগে ২০১২ সালের নভেম্বরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকা- হয়। ক্ষতিগ্রস্তরা যখন শোকে বিলাপ করছেন তখন আমরা আহ্বান জানাচ্ছি, এমন পদক্ষেপ নিতে যাতে রানা প্লাজা অথবা তাজরিনের মতো ঘটনা আর কখনও না ঘটে। বাংলাদেশ সরকার, নিয়োগকারী, বাংলাদেশী পণ্যের ক্রেতাসহ এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই শ্রমিকদের কর্ম পরিবেশ নিরাপদ করার জন্য দায়বদ্ধ। শ্রমিকরা যাতে তাদের স্বার্থ রক্ষার জন্য কথা বলতে পারে সে দায়িত্বও তাদের। প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে দেয়া জিএসপি সুবিধা স্থগিত করে অ্যাকশন প্ল্যান হাতে নেন। সে অনুযায়ী আমরা এ খাতের সঙ্গে জড়িত সবার সঙ্গে কাজ করছি। এ নিয়ে আমরা ইউরোপীয় ইউনিয়ন ও আইএলও’র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। গত বছর বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে অগ্রগতি এনেছে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশ ১৪০টির বেশি ইউনিয়ন নিবন্ধনের অনুমতি দিয়েছে। শীর্ষ স্থানীয় একটি শ্রম অধিকার বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠানকে পুনরায় নিবন্ধিত হওয়ার অনুমোদন দিয়েছে। এর আগে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। কারখানার নিরাপত্তার মান দেখার জন্য পরিদর্শনে সম্মতি দিয়েছে। নতুন শ্রম পরিদর্শক নিয়োগ শুরু করেছে। প্রাথমিক নিরাপত্তা পরিদর্শন সম্পন্ন করেছে। বাংলাদেশকে আরও অনেক কাজ করতে হবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV