শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় বাংলাদেশী শিশু জায়ান সহ হতা-হতদের জন্য নিউইয়র্কে দোয়া মাহফিল
https://www.facebook.com/USANewsNY/videos/317050882296160/
ইউএসএনিউজঅনলাইন.কম : শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র দৌহিত্র জায়ান চৌধুরী সহ নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় নিউইয়র্কে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের পক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম বাদশার উদ্যোগে ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের গত শনিবার রাতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার অব আমেরিকার খতিব হাফেজ জমসেদ হোসেন, মাওলানা রহমত উল্লাহ, হাফিজ ওহি চৌধুরী, হাফিজ জমির আলী প্রমুখ।
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে মাহফিলে শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় বাংলাদেশী শিশু জায়ান সহ হতা-হতদের জন্য দোওয়া এবং দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








