শ্রী চিন্ময় মেরাথন টিমের উদ্যোগে বিশ্বের দীর্ঘতম ৩১০০ মাইল দৌড় শুরু
দিমা নেফারতিতি : মানব জাতির উপর কভিড-১৯ এর আঘাতে সব কিছু প্রায় দু’বছর স্তব্দ থাকার পর শুরু হয়েছে এই দৌড়। এবছর এই দৌড়ের ২৫ তম বার্ষিক যাত্রা। মানব জাতিকে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণে বিভক্ত না করে একতাবদ্ধভাবে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্ব শান্তি দূত শ্রী চিন্ময় এই দৌড় প্রতিযোগিতা শুরু করেন। এবছর সুইজারল্যান্ড, রাশিয়া, ইউক্রেন, স্লোভাকিয়া, নিউজিল্যান্ড, জাপান ও তাইওয়ান থেকে মোট ৭ জন বিশ্বখ্যাত দৌড়বিদ এতে অংশ নিয়েছেন। এর মধ্যে নিউজিল্যান্ড থেকে ৫৭ বছর বয়সি এক নারীও রয়েছেন। এই ৭ জন দৌড়বিদের গড় বয়স ৫৬ বছর।
অলিম্পিকে যেখানে অধিকাংশই থাকেন তরুণ ও যুবক যাদের বয়স থাকে ৩০ বছরের কম, কিন্তু এক্ষেত্রে গড় বয়স ৫৬ হলে একি এক বৃদ্ধদের দৌড়? শ্রী চিন্ময় শৈশব থেকেই ছিলেন ক্রীড়ানুরাগি। তিনি বিভিন্ন ধরণের খেলায় অংশ নিতেন। তিনি মনে করতেন খেলাধূলা শুধু যুবকদের নয় সব মানুষের আজীবনের অংশ, এতে করে সবাই আমৃত্যু সুস্থ সুন্দর স্বাস্থ্যকর সুখী জীবন যাপন করতে পারে। তাই তিনি সব বয়সি মানুষদেরই খেলাধূলায় যোগ দিতে অনুপ্রেরণা দিতেন। ৭৭ বছর বয়সে এই পৃথিবী ত্যাগের কয়েক মাস আগে থাইল্যান্ডে তিনি পর পর ৭ টি হাতি উত্তোলন করেন; এরমধ্যে সর্বোচ্চ হাতিটির ওজন ছিল ৭ হাজার পাউন্ডের বেশি। মানুষ সাধনা দিয়ে যে অসাধ্য সাধন করতে পারে, শ্রী চিন্ময় তাঁর কর্মের মাধ্যমে নিজেই তা দেখিয়ে গেছেন। শ্রী চিন্ময় তাঁর ৪৭ বছর বয়সে ১৯৯০ সালে ১১ ঘন্টা ২৭ মিনিটে ৪৭ মাইল দৌড়ে ছিলেন। তিনি শুধু খেলাধূলা নয় মানব জাতিকে বহু বিষয়ে নতুন পথের দিশা দিয়েছেন। আধ্যাত্মিক ও ফিটনেস গুরু শ্রী চিন্ময় সব মহাদেশের প্রধান প্রধান শহর নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, মেলবোর্ণ ইত্যাদি শহরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ৭০০ এর বেশি “পিস কনসার্ট”
দিয়েছিলেন, বিনামূল্যের এসব অনুষ্ঠানে সহগ্র লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন।
গিত ৫ সেপ্টেম্বর থেকে জামাইকার ৮৪ এভিনিউতে টমাস এডিসন হাইস্কুলের চারপাশ জুড়ে এই দৌড় অনুষ্ঠিত হচ্ছে। ভোর ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলে এই দৌড়। উৎসাহি ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিকরা দূর দূরান্ত থেকে এই দৌড় দেখতে আসছেন। আপনার পরিবারের সদস্যদের দেখিয়ে অনুপ্রাণিত করার জন্য নিয়ে
আসুন যে মানুষের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। শ্রী চিন্ময় ছিলেন বাংলাদেশে জন্ম নেয়া একজন বাঙালী মনীষী।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি