সংলাপই বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ -যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ
বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। সংলাপে বসে সব রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে নতুন নির্বাচনের বিষয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। সাংবাদিকরা তার কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। বাংলাদেশে একটি নতুন নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রসঙ্গ উঠে আসে তাতে। এখানে প্রশ্ন-উত্তর আকারে সেই প্রেস ব্রিফিং তুলে ধরা হলো-
প্রশ্ন: ধন্যবাদ মেরি। আমি আরশাদ, অন্য আরশাদ…
মেরি হার্ফ: অন্য আরশাদ।
প্রশ্ন: দু’জনেই আছি। বাংলাদেশ নিয়ে একটি প্রশ্ন আছে। বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী বড় দু’টি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সম্প্রতি সংলাপের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব। এখনও সেই সংলাপ নিয়ে উদ্বেগ রয়েছে। কারণ, এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি এসেছে সংখ্যালঘুদের ইস্যু। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী গত নভেম্বরে বাংলাদেশ সফর করেছেন, তারপর তিনি আর সফরে যান নি। এসবের প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? তারা কি এখনও সংলাপের সেই অবস্থায় স্থির আছেন?
মেরি হার্ফ: অবশ্যই। আমাদের অবস্থানের কোন পরিবর্তন হয় নি। আপনি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ তুলেছেন। তিনি গত ৩০শে এপ্রিল ক্যাপিটল হিলে শুনানিতে অংশ নিয়েছেন। সেখানে তিনি প্রকৃত সত্য তুলে ধরেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এ জন্যই আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে উৎসাহিত করছি। আমরা অব্যাহতভাবে বলে যাচ্ছি যে, এক্ষেত্রে সংলাপই হলো এগিয়ে যাওয়ার পথ। এ বিষয়ে আমাদের অবস্থানের কোন পরিবর্তন হয় নি।
প্রশ্ন: তাহলে কি নতুন কোন নির্বাচন হতে যাচ্ছে, বিশেষ করে সংলাপ একটি নতুন নির্বাচনের দিকে নিয়ে যাবে?
মেরি হার্ফ: সংলাপে কি বেরিয়ে আসবে সে বিষয়ে আমার কাছে তেমন বেশি কিছু বলার নেই। তবে অবশ্যই এ বিষয়ে সব রাজনৈতিক দলকে একত্রে সিদ্ধান্ত নিতে হবে।
প্রশ্ন: ধন্যবাদ আপনাকে। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!