Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

সংলাপের তাগিদ দিয়ে দুই নেত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: September 9, 2013 | 1:14 AM

সংলাপের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী নেত্রী খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার দেয়া চিঠি গতকালই ঢাকায় পৌঁছেছে। চিঠির মূল বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক সঙ্কটের অবসান। তিনি এ ব্যাপারে সংলাপের ওপর জোর দিয়েছেন। বলেছেন, সময় নষ্ট করে লাভ নেই। বাংলাদেশের প্রয়োজনেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়া জরুরি। এ ব্যাপারে বিএনপি ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেন। 

এর আগে প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গত ২৩শে আগস্ট সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বিকালে বিরোধী নেত্রীর সঙ্গে কথা বলেন বান কি মুন। দুই নেত্রীর সঙ্গে ফোনালাপে মুন রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপে বসার তাগিদ দেন। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে চলমান সঙ্কট নিরসনে সরকারি ও বিরোধী দলের মধ্যে সংলাপের তাগিদ দিয়ে আসছেন দেশের বিশিষ্টজনরাও। নাগরিক সমাজের পক্ষ থেকে সংলাপ দাবি জোরালো হয়ে উঠেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা এসেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে এ প্রতিনিধি দল গতকাল থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে। গতকাল জাতীয় পার্টির মহাসচিবের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিরা সঙ্কট সমাধানে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন। এমন অবস্থার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সংলাপের তাগিদকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV