Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

সংসারে সুখের রহস্য

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: May 17, 2014 | 10:44 PM

.রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে গোছানো, বাজার-খরচ, বাগান পরিচর্যা—ঘরের যাবতীয় টুকিটাকি কাজকর্মকে অবহেলা করার সুযোগ নেই৷ স্বামী ও স্ত্রী উভয়কেই এ ধরনের কাজ ভাগাভাগি করে নিতে হবে৷ কারণ, পারস্পরিক সহযোগিতার ওপরই নির্ভর করছে সংসারের সুখ৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন৷
নববিবাহিত ২২০ জন নারী-পুরুষের বিশ্বাস, আচরণ ও বৈবাহিক যোগ্যতা নিয়ে একটি জরিপ করেছেন ওই গবেষকেরা৷ তাঁদের মতে, সাংসারিক কাজকর্ম সমানভাবে ভাগাভাগি করে নেওয়া উচিত৷ স্বামী-স্ত্রী যখন বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করেন, তখনই সংসারের সর্বোচ্চ সুখ নিশ্চিত হয়৷ এ ব্যাপারে দুজনের মতৈক্য না হলে, সুখ দীর্ঘস্থায়ী হয় না৷
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মানব উন্নয়ন ও পরিবার অধ্যয়ন বিভাগের অধ্যাপক ব্রায়ান জি ওগলস্কি বলেন, সন্তানের আগমন শুরু হওয়ার পর থেকে ঘরোয়া কাজকর্ম নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ দেখা দিতে থাকে৷ তাই নববিবাহিত নারী-পুরুষকে বাস্তব জীবনে ঘরোয়া কাজকর্মের ব্যাপারে নিজেদের প্রত্যাশা পূরণের জন্য সুচিন্তিত পরিকল্পনা করে নিতে হবে৷ ঘরের ভেতরেও লৈঙ্গিক সাম্যের বিষয়টি গুরুত্ব দিতে হবে৷ বিয়ের প্রথম দুই বছরের মধ্যেই এসব বিষয় চূড়ান্ত করে নেওয়া ভালো৷ এএনআই৷ প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ