Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

‘সন্ত্রাসবাদী স্থাপনা হিসেবে চিহ্নিত নিউ ইয়র্কের মসজিদ’

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: August 29, 2013 | 6:42 AM

ডেস্ক: নিউ ইয়র্কের সব মসজিদকে এবার সন্ত্রাসবাদী স্থাপনা বলে গোপনে চিহ্নিত করেছে সেখানকার পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। মসজিদকে এভাবে চিহ্নিত করার ফলে কোন সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ না থাকা সত্ত্বেও পুলিশ ইমামের খুৎবা রেকর্ড করতে তথ্য সরবরাহকারী যন্ত্র কাজে লাগাতে পারবে বা ইমামদের বিরুদ্ধে গুপ্তচর মোতায়েন করতে পারবে। সমগ্র মসজিদকে সন্ত্রাসী স্থাপনা হিসেবে চিহ্নিত করার অর্থ হচ্ছে- সেখানে যারা উপাসনা করতো তারা সবাই তদন্তের লক্ষ্য এবং পর্যবেক্ষণের আওতাভুক্ত হবেন। ১১ই সেপ্টেম্বরের হামলার পর নিউ ইয়র্কের পুলিশ বিভাগ মসজিদকে লক্ষ্য করে কমপক্ষে ডজন খানেক ‘সন্ত্রাসবাদী সংগঠন তদন্ত’ কার্যক্রম শুরু করেছিল। বিভিন্ন সাক্ষাৎকার এবং পুলিশের নানা নথিতে এসব তথ্য জানা গেছে। টিইআই নামে পরিচিত এ টুলটি পুলিশ বিভিন্ন সন্ত্রাসবাদী সেলের ব্যাপারে তদন্তের কাজে ব্যবহার করেছে। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ কোন মসজিদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার কোন ধরনের সম্পৃক্ততার প্রমাণ না পেলেও বা এর বিরুদ্ধে কোন ধরনের অপরাধের অভিযোগ না থাকলেও পুলিশ এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি অব্যাহত রাখার সুযোগ পেয়েছে। সন্ত্রাসীদের খোঁজে কিভাবে নিউ ইয়র্কের অসংখ্য নিরপরাধ মুসলমানের বিরুদ্ধে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ তদন্ত চালিয়ে তাদের সম্পর্কে নানা তথ্য পুলিশের গোপন ফাইলে নথিভুক্ত করেছে সে বিষয়টি বিভিন্ন নথিপত্রে উঠে এসেছে। ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সাক্ষাৎকার থেকে জানা গেছে, মসজিদের বিরুদ্ধে তদন্ত শুরুর বিষয়টি এতোটাই আক্রমণাত্মক ছিল যে, পুলিশ বিভাগ এ ধরনের কমপক্ষে ডজনখানেক তদন্ত চালালেও এফবিআই এ ধরনের একটি তদন্ত পরিচালনা করেনি। এ কৌশলের বদৌলতে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ বিভিন্ন মসজিদে ছদ্মবেশী কর্মকর্তাদের পাঠিয়েছে এবং মসজিদের বোর্ডে তথ্য সরবরাহকারী যন্ত্র বসানোর সুযোগ পেয়েছে। সিটি কাউন্সিলের সম্ভাব্য একজন মেয়র প্রার্থী রয়েছেন ব্রুকলিনের এমন একটি প্রখ্যাত আরব-আমেরিকান গ্রুপের পরিচালিত মসজিদেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে। ‘এনিমিস উইথইন: ইনসাইড দি এনওয়াইপিডি’স সিক্রেট স্পাইয়িং ইউনিট অ্যান্ড বিন লাদেন’স  ফাইনাল প্লট এগেইনস্ট আমেরিকা’ নামের নতুন একটি বইয়ের অংশ হিসেবে এসোসিয়েটেড প্রেস মসজিদের বিরুদ্ধে ব্যাপকভাবে গুপ্তচর বৃত্তি পরিচালনার তথ্য পেয়েছে। এনওয়াইপিডি, সিআইএ এবং এফবিআইয়ের বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং পূর্বের অপ্রকাশিত শ’ শ’ পুলিশ ফাইলের ভিত্তিতে এসোসিয়েটেড প্রেসের রিপোর্টার ম্যাট অ্যাপুজ্জো এবং অ্যাডাম গোল্ডম্যান বইটি লিখেছেন। অপরাধের বিরুদ্ধে অভিযানে নিউ ইয়র্কেও পুলিশ বর্ণবাদের আশ্রয় নিচ্ছে এমন অভিযোগে পুলিশের বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষিতে মসজিদকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে গোপনে চিহ্নিত করার তথ্য প্রকাশ পেয়েছে। এ মাসের শুরুর দিকে এক বিচারক রায় দিযেছেন যে, পুলিশ বিভাগের এ ধরনের কৌশল অবলম্বন একেবারেই অসাংবিধানিক। মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচর কর্মসূচি অসাংবিধানিক এবং পুলিশি নজরদারি ছাড়াই তাদেরকে উপাসনা করার সুযোগ দেয়ার দাবি জানিয়ে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং আরও দু’টি সংগঠন মামলা করেছিল। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এবং পুলিশ কমিশনার রেমন্ড কেলি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন, পুলিশ অনৈতিকভাবে কাউকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে না। তারা কেবল প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই কাজ করে থাকেন। পুলিশ কমিশনার কেলি সমপ্রতি ওয়ালস্ট্রিট জার্নালে লিখেছিলেন- বিভাগীয় নীতির কারণে ছদ্মবেশী কর্মকর্তা এবং তথ্যসরবরাহকারীরা কখনও সুনির্দিষ্ট তথ্য ছাড়া কখনও কোন মসজিদে ঢোকেন না। সহিংস অপরাধ এবং আর কোন সন্ত্রাসী হামলা থেকে নিউ ইয়র্কের বাসিন্দাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে আমরা এ ধরনের কৌশল অবলম্বন করে থাকি। এনওয়াইপিডি মুখপাত্র অবশ্য এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV