Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সবচেয়ে দামি স্মার্টফোন!

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: June 3, 2016 | 12:24 PM

অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পর্দা উন্মুক্ত হল, প্রকাশ্যে এল বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোনটি। যার দাম ১৭ হাজার ডলার, বাংলাদেশী মুদ্রায় যা ১৩ লাখ টাকারও বেশি! ইসরায়েলি প্রতিষ্ঠান সিরিন ল্যাবসের তৈরি এই ফোনটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যোগাযোগ ও তথ্যপ্রবাহের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের উন্নততম সেনাবাহিনী, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো যে প্রযুক্তি ব্যবহার করে, চিপ-টু-চিপ ২৫৬-বিট এনক্রিপশনের এই মুঠোফোনটি বলতে গেলে সেই একই ধরনের। আভিজাত্যের কারণে সোলারিন নামের এই মুঠোফোনটিকে ‘স্মার্টফোনের জগতে রোলস রয়েস’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এটি সক্রিয় করতে হয় পেছনের দিকে থাকা এক ধরনের ‘ফিজিক্যাল সিকিউরিটি সুইচ’ দিয়ে। লন্ডনে মঙ্গলবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে স্মার্টফোনটির। সোলারিনে রয়েছে কোয়ালকম স্ন্যাপ্রড্রগন ৮১০ প্রসেসর, যার ওয়াই-ফাই কানেক্টিভিটি হবে কল্পনাতীত রকমের দারুণ! এছাড়া পেছনের ক্যামেরাটি ২৩.৮ মেগাপিক্সেল ও সামনের সাড়ে পাঁচ ইঞ্চি স্ক্রিনটির রেজুলেশন আইপিএস লেড টু-কে। বলা হচ্ছে, সাইবার অ্যাটাকের ঝুঁকিমুক্ত করতে সোলারিনে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য ইতিহাসের সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তথ্য নিরাপত্তা সংস্থা কুলস্প্যানের সঙ্গে যৌথভাবে মুঠোফোনটি তৈরি করেছে সিরিন ল্যাবস। অন্য যেকোনো ফোনের তুলনায় এই ফোনটি অনেক বেশি দ্রুততর গতিতে অপারেট করা সম্ভব হবে এবং বিশ্বের সেরা যন্ত্রপাতি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে, দাবি প্রতিষ্ঠানটির। ধনী ও খ্যাতনামা ব্যক্তিত্বদের কাছে ফোনটি বিক্রি করাই উদ্দেশ্য সিরিন ল্যাবসের। তাই লন্ডনের নাইটসব্রিজে প্রতিষ্ঠানটির প্রথম বিক্রয়কেন্দ্র ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে ফোনটি। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV