সম্পর্কে ‘ওসিডি’ সমস্যা ক্ষতি বয়ে আনে যৌনজীবনে, থেরাপিতে হয় আরো ভয়ানক
প্রেম বা দাম্পত্য জীবনে আপনি সঙ্গী বা সঙ্গিনীকে সত্যিই ভালোবাসেন কি না অথবা আপনার প্রতি তার ভালোবাসা নিরেট কি না ইত্যাদি দুশ্চিন্তা শেষ পর্যন্ত যৌন জীবনে ক্ষতি বয়ে আনে। এক বৈজ্ঞানিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ ধরনের সমস্যা প্রতিদিন পীড়া দিলে এক সময় রিলেশনশিপ অবসেসিভ-কমপালসিভ ডিসওর্ডার (আরওসিডি) দেখা দেয়। জার্নাল অব সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আরওসিডি সমস্যার সঙ্গে কম তৃপ্তিদায়ক যৌন জীবনের সরাসরি সম্পর্ক রয়েছে। এ গবেষণার পর আশঙ্কা করা হচ্ছে, বর্তমানে এসব সমস্যায় জর্জরিতদের কাউন্সিলররা যেভাবে চিকিৎসা বা থেরাপি দেন, তাতে হিতে বিপরীত হতে পারে। ইসরায়েলের ইন্টারডিসপ্লিনারি সেন্টার (আইডিসি) এর স্কুল অব সাইকোলজির গবেষক গাই ডোরোন বলেন, আরওসিডির লক্ষণ প্রায় সময়ই পরিবার ও দাম্পত্য জীবনের মনোবিজ্ঞানীদের তত্ত্বাবধানে দেখাশোনা করা হয়।
নারী-পুরুষের মধ্যে প্রেম নিবেদনের সময় বিভিন্ন আবেগপূর্ণ আচরণ এবং কথা-বার্তাকে যখন কারো মনে সত্য-মিথ্যার সন্দেহ সৃষ্টি করে, তখন এ সম্পর্কের পরিণতি ঘটে বিচ্ছেদের মধ্য দিয়ে। বারবার সত্য-মিথ্যার এই দোলাচলই আরওসিডি এর লক্ষণ। আরওসিডি-কে বিবেচনায় না এনে সেক্স ও সম্পর্কের বিষয়ে চিকিৎসা করতে গিয়ে আরো ক্ষতি ঘটিয়ে দেন চিকিৎসকরা।
নিউ ইয়র্ক ও নিউ জার্সির প্যানিক সেন্টারের মনোবিজ্ঞানী স্টিভেন ব্রোডস্কি বলেন, এসব টানাপড়েনের ক্ষেত্রে সবার আগে গুরুত্ব দিতে হবে আরওসিডি এর ওপর। এদের অবসেসিভ-কমপালসিভ ডিসওর্ডার (ওসিডি) চিকিৎসা নিতে হবে। নয়তো আসল সমস্যা আরো গভীর হবে। সূত্র : ইনডিপেন্ডেন্ট/কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!