সম্মানজনক বিদায় চেয়েছিলাম’ -ড. মুহাম্মদ ইউনূস

ইউএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের প্রতিক্রিয়ায় ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি চেয়েছিলাম আমার বিদায় যেন সুন্দর ও সম্মানজনক হয়। কিন্তু আমাকে অসম্মানজনকভাবে চলে যেতে বলা হলো। আমি চলে যেতে চেয়েছি। কিন্তু পরিচালনা পরিষদের সিদ্ধান্তে আমাকে থাকতে হয়েছে। গতকাল হাইকোর্টে তার করা রিট আবেদনের শুনানি শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। গ্রামীণ ব্যাংককে কোন ধাক্কা না দেয়ার আবেদন জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যবস্থাপনা পরিচালক পদে কে থাকলো সেটা বড় কথা নয়, আমি আপনাদের কাছে আবেদন করি, এখানে যেন কোন ধাক্কা না লাগে। তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ৮৩ লাখ ঋণগ্রহীতা রয়েছেন। দেশের এক-তৃতীয়াংশ পরিবার এর সঙ্গে যুক্ত। কারও অনুদানে নয়, নিজস্ব আমানত দিয়ে এই প্রতিষ্ঠান চলে। আস্থায় চিড় ধরলে এই প্রতিষ্ঠান নড়বড়ে হয়ে যাবে। সবার উদ্দেশ্যে তিনি বলেন, চলুন আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানটি রক্ষা করি। সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ অডিটোরিয়ামে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউনূস।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








