সম্মাননা পদক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের পুলিশ অফিসার জনি
জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশের এনওয়াইপিডি অফিসার জামিল সরোয়ার জনি। সম্প্রতি নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর পুলিশ প্লাজায় অনুষ্ঠিত ‘এশিয়ান হেরিটেজ নাইট’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ কমিশনার উইলিয়াম জে ব্রাটন জনির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।নিউইয়র্ক পুলিশ অফিসারদের তিনটি পৃথক সংগঠন দেশি সোসাইটি, এশিয়ান জাদে সোসাইটি এবং কোরিয়ান সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জামিল সরোয়ার জনি বাংলাদেশের পিরোজপুর জেলার শিকারপুর এলাকার অ্যাডভোকেট সরোয়ার হোসেনের ছেলে। মা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রেনু সুলতানা।
পুলিশ কমিশনার উইলিয়াম জে ব্রাটন বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। তার এই সাহসিকতাপূর্ণ কাজ অন্য কর্মকর্তাদের উৎসাহিত করবে এবং সন্ত্রাসীদের মনোবলকে ভেঙে দেবে।
২০০৬ সালে আমেরিকায় গিয়ে ২০১২ সালে নিউইয়র্ক পুলিশের অপারেশন ইমপ্যাক্ট ইউনিটে যোগ দেন জনি। ২০১৩ সালের ৪ জুলাই ব্রুকলিনের সাইপ্রাস হিল এলাকায় দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!