Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ায় শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: November 26, 2010 | 11:31 PM

 এনা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানবিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করায় দেশবাসীর পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় বলা হয়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি কর্তৃক শেখ হাসিনাকে এই সম্মানজনক ডিগ্রী শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন নয়। সমগ্র বাঙালি জাতির জন্যও এক অনন্য সম্মান বয়ে এনেছে। বিশ্বসভায় বাঙালি জাতির সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশ ও জনগণকে সেবা প্রদানে শেখ হাসিনার দৃঢ়তা ও প্রত্যয়কে আরও শক্তিশালী করবে।অভিনন্দন জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম, সহসভাপতি এম ফজলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী এবং উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. সিদ্দিকুর রহমান, মেট্র আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী বাকী এবং শেখ সেলিম,,ফোরিডা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব খান এবং সেক্রেটারী নাফিজ আহমেদ জুয়েল প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ