সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র ২টি সংগঠন একত্রীকরণে যৌথ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খাবারবাড়ী পালকি পার্টি সেন্টারে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইন্ক এর একই নামে ২টি সংগঠন একত্রীকরণের লক্ষে গত ৩১ শে অক্টোবর বুধবার সন্ধ্যায় ২টি সংগঠনের নীতিনির্ধারক কমিটি, উপদেষ্টা কমিটি, ২টি কার্য্যকরী কমিটি তথা প্রবাসে অবস্থানরত উভয় সংগঠনের গুণী ও সুধীজনের দীর্ঘদিনের আলাপ আলোচনার ভিত্তিতে সময়ের দাবীতে একত্রে ১টি সংগঠনে রূপদানে একত্রীকরণের এর লক্ষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ডাঃ আবদুস সবুর। বক্তব্য রাখেন আবদুল ওয়াদুদ তালুকদার, ইসমাঈল খান আনসারী, এম, এল, গাজী, আলতাফ হোসেন, শাহ আলম, মাঃ বজলুর রহমান খান, কায়কোবাদ খান, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট জাকির হোসেন, হাবিব রায়হান, আবদুস সালাম আকন্দ, খলিলুর রহমান, কামরুজ্জামান বাচ্চু, কামরুজ্জামান নয়ন প্রমুখ।
সভায় আরো মতামত প্রদান করেন এম.এ রব, ফারুক আহমদ, জাহিদ হোসেন, খন্দকার জাহিদুল ইসলাম, আবু জাফর ফরাজী, নুরুজ্জামান ডাকুয়া, আনোয়ার হোসেন, জুয়েল লস্কর, আতাউর তালুকদার, সবিতা দাস, এমামুল হক, টিএম, রুহুল আমীন, মিজানুর রহমান, ফরিদ আহম্মেদ, আমানুল্লাহ, বশির উদ্দিন, সাইদ রহমান, সাথী আহম্মেদসহ বহু গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ যৌথ সভাকে স্বাগত জানিয়ে ঐক্যের পক্ষে স্ব স্ব মতামত প্রদান সাপেক্ষে মনোমুগ্ধকর পরিবেশে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ঐক্যের স্বার্থে সংগঠনের নাম ঠিক রেখেই কেবলমাত্র ১টি কার্য্যকরী পরিষদ গঠনের লক্ষে উভয় পক্ষের মধ্য থেকে বাছাইকৃত ৭জন করে ও ১জনকে মধ্যস্থতা করে সর্বমোট ১৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি ঘোষণা কর হয়। উল্লেখিত কমিটি পরবর্তী যেকোন নির্ধারিত তারিখে বসে আলাপ আলোচনার ভিত্তিতে ১টি শক্তিশালী কার্য্যকরী কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে সংগঠনের কতিপয় নেতৃবৃন্দের রোগমুক্তি কামনা করে সভাপতি সহ আয়োজকদের আমন্ত্রনে রাতের খাবার পরিবেশন করে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!