Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সম্মিলিত সাংস্কৃতিক জোট নিউইয়র্কে ডাইভারসিটি প্লাজায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: December 1, 2016 | 11:36 PM

আকবর হায়দার কিরন: একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনির হাতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবারের ন্যায় এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে কর্মসূচি শুরু হবে ১৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায় নিউইয়র্কে জ্যাকসন হাইটস্-এর ডাইভারসিটি প্লাজায় এবং রাত ১২:০১ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রদীপ মিছিল শেষে কর্মসূচি সমাপ্ত হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে থাকবে স্থানীয় শিল্পী, লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অংশগ্রহণে সংহতি-সমাবেশ, গণসঙ্গীত ও দেশাত্ববোধক গান পরিবেশনা, ছবি আঁকা ও প্রদর্শনী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার শহীদ বুদ্ধিজীবী দিবসের ঘোষণাপত্র পাঠ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন অনুষ্ঠানে যেসব সংগঠন অংশগ্রহণ করবে, তার মধ্যে আছে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস বিপা, বাংলাদেশ থিয়েটার অব আমেরিকা (বিটিএ), ঢাকা ড্রামা, থিয়েটার থিয়েটার, বাঙলা নাট্যদল, সংগীত পরিষদ- নিউইয়র্ক, প্রকৃতি, সুর-ছন্দ, সুরবাহার, বাচনিক, নিউইয়র্ক আর্টিস্ট ইউনিটি, বিশ্ব সাহিত্য কেন্দ্র, একুশে চেতনা পরিষদ- নিউইয়র্ক, নিউইয়র্ক ফিল্ম সেন্টার, সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি, উদয়ন শিল্পগোষ্ঠী, নর্থ আমেরিকা রিসাইটেশন কনফারেন্স কমিটি, জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী, বঙ্গবন্ধু পরিষদ, ঘাতক দালার নির্মূল কমিটি- নিউইয়র্ক, উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০১৭ এবং অন্যান্য।

শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানমালায় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা সবাইকে আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV