সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড আইন বিলোপের প্রস্তাব জাতিসংঘের
ডেস্ক: বিশ্বের দেশগুলোর প্রতি সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়ার আইনকে বিলোপ করার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গতকাল পাকিস্তানি নাগরিক ও মুম্বই হামলার অন্যতম আসামি আজমল কাসাবের ফাঁসি কার্যকর করা হয়। ঠিক এ সময় ভারতের নাগরিকরা বান কি মুনের প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে আয়োজিত এক কণ্ঠভোটে রেকর্ড সংখ্যক ১১০টি সদস্য দেশ মৃত্যুদণ্ড দেয়ার বিপক্ষে অবস্থান নেয়। মুন তাদের এ মতামতকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ মোট ৩৯টি রাষ্ট্র জাতিসংঘের এ প্রস্তাবের বিরোধিতা করে। মৃত্যুদণ্ড বিধানের পক্ষে অবস্থান নেয় দেশগুলো। অন্যদিকে ৩৬টি দেশের প্রতিনিধি সেখানে অনুপস্থিত ছিলেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








