সহিংসতার কারণ জলবায়ু পরিবর্তন!
অনলাইন ডেস্ক : জলবায়ু পরিবর্তন প্রকৃতিতে প্রভাব ফেলছেজলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। সারা বিশ্বে হানাহানি আর সহিংসতা বেড়ে যাওয়াকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হিসেবে দেখছেন মার্কিন গবেষকেরা। সাম্প্রতিক এক গবেষণার পর যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে সহিংসতা বাড়ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, জলবায়ুর সামান্য পরিবর্তনও ভয়াবহ সহিংসতা তৈরি করছে আর পৃথিবীকে ক্রমশ ভয়াবহ স্থানে পরিণত করছে। পৃথিবী ক্রমেই সহিংস হয়ে উঠছে। এ গবেষণা-সংক্রান্ত তথ্য সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। কয়েক শ বছরের তথ্য-উপাত্ত নিয়ে তৈরি করা ৬০টি গবেষণা ঘেঁটে এসব তথ্য বের করেছেন বিজ্ঞানীরা।
গবেষকেরা দাবি করেছেন, সামান্য তাপমাত্রা ও বৃষ্টির হেরফের হয়ে জলবায়ু পরিবর্তন দেখা দিলেই বড় ধরনের সহিংসতা দেখা যায়। তাঁদের দাবি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে বদলে যায় ওই এলাকার অর্থনৈতিক কাঠামো। আর এতেই বাড়ে সহিংসতা।
তাঁরা জানিয়েছেন, অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি মানসিক অবস্থাও এর সঙ্গে যুক্ত।
এ গবেষণায় জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ পরিস্থিতিতে কী ঘটতে পারে, সে-সংক্রান্ত নতুন গবেষণার পথ উন্মুক্ত হয়েছে।প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








