সাংবাদিক খাসোগজি হত্যাকান্ড : সৌদি আরবকে অবরোধ দিতে মার্কিন সিনেটে বিল উত্থাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা করায় সৌদি আরবকে শাস্তি প্রদানের লক্ষ্যে মার্কিন সিনেটে একটি বিল উত্থাপন করেছেন সিনেটরদের একাংশ। বৃহস্পতিবার এ বিল উত্থাপিত হয়। এছাড়ার ইয়ামেন যুদ্ধে সৌদির নেতিবাচক ভূমিকার কথাও রয়েছে বিলটিতে। ইস্তাম্বুলের কনস্যুলেটে খাসোগজির হত্যাকান্ডে জড়িত থাকায় ১৭ ব্যক্তির ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধ্জ্ঢ়া আরোপের কয়েকঘন্টা পর এই বিলের ঘোষণা এলো। যদি বিলটি পাশ হয়, তবে সৌদির কাছে আর অস্ত্র বিক্রি করতে পারবে না যুক্তরাষ্ট্র। এছাড়াও যুক্তরাষ্ট্র ইয়ামেনে সৌদি বিমান হামলার সময় আর সৌদি বিমান রিফুয়েলিং করতে পারবে না। এছাড়াও কেই হুথ বিদ্রোহীদের সহায়তা করতে চাইলে যুক্তরাষ্ট্র আর বাঁধা দিতে পারবে না। প্রস্তাবটি এনেছেন ৬জন সিনেটর। এরমধ্যে ৩ জন রিপাবলিকান এবং ৩ জন ডেমোক্রেট। এই বিলটি উত্থাপনের কিছু আগেই খাসোগজি হত্যার সঙ্গে জড়িতদের মৃত্যুদন্ডের আবেদন জানান সৌদি প্রসিকিউটাররা। তারা ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এর মধ্যে রয়েছেন সাবেক গোয়েন্দা উপ-প্রধান আহমেদ আল-আসরি। তবে তারা নিজেদের অভিযোগপত্রের কোথাও উল্লেখ করেন নি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম। আল জাজিরা
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি