সাংবাদিক খোকন ও কবি সালেহউদ্দিন-এর রোম যাত্রা
হাকিকুল ইসলাম খোকন : ইটালী রোম শহরে ২৬, ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য কানেক্ট বাংলাদেশ ১ম সম্মেলনে অংশ নিতে ২৪ অক্টোবর বুধবার বিকাল ৫:৪৫মিনিট নরওয়ে এয়ার যোগে নিউইয়র্ক লিবারটি আন্তজার্তিক বিমান বন্দর থেকে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন কানেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সমন্বয়ক, মূলধারার পুরস্কার বিজয়ী সিনিয়র সাংবাদিক, প্রাবন্ধিক, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিঊজ এঊিটর হাকিকুল ইসলাম খোকন এবং কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহউদ্দিন। ২৯ অক্টোবর পর্যন্ত রোমে কানেকট বাংলাদেশ ১ম সম্মেলনসহ বিভিন্ন সেমিনার, সম্মেলনে অংশ নিবেন। ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পেরিস অনুষ্ঠিতব্য গ্লোবাল সামিটে সম্মানিত অতিথি হিসেবে অংশ নিবেন। এছাঊাও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে। ৫ নভেম্বর সোমবার রাতে নিউইয়র্কে জেএফকেতে প্রত্যাবর্তন করবেন। সময়ের স্বল্পতায় সবার সাথে যোগাযোগ করতে পারেন নাই বলে আন্তরিকভাবে তারা দুঃখ প্রকাশ করেছেন। অপারগতায় ফোন যুক্তরাষ্ট্র ৯১৭-৮৩৭-৪৭০০ এবং স্যোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।এছাছাও কানেক্ট বাংলাদেশ ১ম সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে আরো অংশ নিবেন কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক সাবেক ছাত্র নেতা ওয়াশিংটন ডিটি লুৎফা হাসীন রোজী, কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রাবন্ধিক লাসভেগাস প্রবাসী শিকদার গিয়াস উদ্দিন, সহ ধর্মিনী সাংস্কৃতিক সংগঠক সৈয়দা নওরোজ জাহান লাকী, কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক টেক্সস প্রবাসী এম এ তাহের এবং কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক কানাডা প্রবাসী ইলিয়াছ মিয়া ও মিসেস ইলিয়াছ মিয়া অংশ নিবেন।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan