সাংবাদিক পথিক সাহা ও উপজেলা চেয়ারম্যান আবুল খালেক ময়ানের মৃত্যুতে প্রবাসীদের শোক
হাকিকুল ইসলাম খোকনঃ বাংলাদেশ রিপোর্টার ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক পথিক সাহা ও বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক ময়ানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং সাংবাদিক ফরহাদ খানের খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।সংগঠনগুলোর পক্ষে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলালুল করিম, আমেরিকা-বাংলাদেশ এ্যালাইন্সের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম.এ. সালাম, সাউথ এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারী জেনারেল রতন বড়ুয়া, যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষেদের সভাপতি হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম.আর. আমিন ও সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড. এ. জয় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ.মিয়া এবং নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল প্রমুখ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








