সাংবাদিক রোজিনার মুক্তির দাবি নিউইয়র্ক প্রবাসী নাগরিক সমাজের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সচিবালয়ে কর্তব্য পালন করতে গিয়ে প্রায় ৬ ঘণ্টা হেনস্তার পর প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় সোপর্দ, মামলা দায়ের, সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রবাসী নাগরিক সমাজ। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে রোজিনা ইসলামের আক্রান্ত হওয়ার কারণ খতিয়ে দেখা ও হামলাকারীদের চিহ্নিত করে তাদের কর্মকান্ডের তদন্ত করার দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিবৃতিতে তারা আরও বলেন, যেখানে প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিতি আছে সেখানে ঘাপটি মেরে থাকা সচিব কাজি জেবুন্নাসের মত অনেকেই আজ দুর্নীতি করে বিদেশে অঢেল সম্পত্তির পাহার গড়ছেন এবং সরকারের উন্নয়নের ধারাকে চরমভাবে ব্যহত করছেন। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে।
প্রবাসী নাগরিক সমাজের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেছেন বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর বিক্রম, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সমাজ চিন্তক বেলাল বেগ, বিজ্ঞানী ডঃ জিনাত নবী, কলামিস্ট হাসান ফেরদৌস, সাংবাদিক ফাহিম রেজা নুর, সমাজ সেবক রাফায়েত চৌধুরী, সাংবাদিক রুমি কবির, সাংবাদিক দস্তগির জাহাঙ্গীর, এক্টিভিস্ট রানা মাহামুদ, মুজাহিদ আনসারি, মাহবুব ভুইয়ান ও স্বীকৃতি বড়ুয়া।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








