Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের মায়ের কুলখানি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: January 12, 2017 | 1:35 PM

নিউইয়র্ক (ইউএনএ): বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক, ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন সেলিমের মা শরিয়াতুন নেছা (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ..রাজেউন)। গত ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে তিনি নিউইয়র্কে ব্রঙ্কসের মান্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমা শরিয়াতুন নেছা দুই পুত্র আর চার কন্যা সহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। মরহুমার বড় পুত্র নিউইয়র্ক প্রবাসী আর বাকী পুত্র-কন্যারা বাংলাদেশে বাস করছেন। পারিবারিক সিদ্ধান্তে তার মরহদেহ বাংলাদেশে দাফন করা হয়। খবর ইউএনএ’র।
সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, গত ২৬ ডিসেম্বর সোমবার রাত ১০টার দিকে ব্রঙ্কসস্থ তার বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাথে সাথে স্থানীয় মান্টিফিউর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই তিনি অচেতন ছিলেন। চলকি বছরের বিগত মার্চ তিনি অভিবাসী হয়ে নিউইয়র্কে বসবাস করছিলেন।
এদিকে, মরহুমা শরিয়াতুন নেছার নামাজে জানাজা ৩০ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মওলানা মইনুল ইসলাম নামাজে জানাজায় ইমামতি করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী জানাজায় শরীক হন।
অপরদিকে, সাখাওয়াত হোসেন সেলিম মায়ের মরদেহ নিয়ে শুক্রবার রাতেই আমিরাত এয়ালাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে যান। স্থানীয় সময় ১ জানুয়ারী রোববার মরহুমা শরিয়াতুন নেছার মরদেহ তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার বড়–রা উপজেলার বাশপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কররস্থানে দাফন করা হয়। স্থানীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।
এদিকে, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের মায়ের কুলখানি স্থানীয় সময় ৬ জানুয়ারী শুক্রবার বাশপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কোরআনখানি ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাবাসী এতে অংশ নেন।
সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম তার মা শরিয়াতুন নেছার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন।
শোক প্রকাশ: সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের মা শরিয়াতুন নেছার ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খান ও সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বার্তা সংস্থা ইউএনএ ও হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক নিয়াজ মাখদুম ও বার্তা সম্পাদক হাবিব রহমান পৃথক পৃথক বার্তায় সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV