সাইবার হামলার শিকার হাজার হাজার ওয়েবসাইট
ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বে কয়েক হাজার ওয়েবসাইট গত শনিবার বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। উচ্চপ্রযুক্তি ব্যবহারকারী অপরাধীরা ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা ভেঙে নিজেদের ওয়েবসাইটের ঠিকানা বা লিংক দিয়ে রাখার মাধ্যমে এই হামলা চালায়। ওইসব ওয়েব লিংক ব্যবহার করার সময় ইন্টারনেট ব্যবহারকারীদের কম্পিউটার বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বিভিন্ন উপায়ে দ্রুত ওইসব লিংক বন্ধ করতে সক্ষম হন বলে জানা গেছে।ওয়েবসেনস নামের একটি কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান গত ২৯ মার্চ থেকে এই হামলার বিষয়টি নজরে রাখে। প্রথমদিকে ২৮ হাজার সাইট আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আরও অনেক বেশিসংখ্যক সাইট হামলার শিকার হয়। ওয়েবসেনস এই হামলাকে লিজামুন অ্যাটাক নামে অভিহিত করেছে। আর সাইবার ক্রিমিনালদের এই ভুয়া সফটওয়্যারটির নাম উইনডোজ স্ট্যাবিলিটি সেন্টার। তবে এই হামলার কারণে কোনো কম্পিউটারে খুব বড় ধরনের ক্ষতি হয়নি।
এর আগে ২০০৩ ও ২০০৫ সালেও বিশ্বে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। মাইক্রোসফটের এসকিউএল সার্ভারের মাধ্যমে ওই হামলা চালানো হয়। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান,প্রথম আলো
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








