Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

সাজুফতা সাহিত্য ক্লাব ইউএসএ’র বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: December 23, 2022 | 9:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব ইউএসএ বর্ণিল আয়োজনে উদযাপন করেছে বাংলাদেশের মহান বিজয় দিবস। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব পার্টি সেন্টারে একই সাথে অনুষ্ঠিত হয় কবি জুলি রহমান পরিচালিত সাজুফতা সাহিত্য ক্লাব ইউএসএ’র বার্ষিক বিজয়ের কবিতা উৎসব। আরও ছিল স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত সহ মনোজ্ঞ সব পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
স্বাগত বক্তব্যে কবি জুলি বলেন, সাজুফতার বিগত দশ বছরের অর্জন মোটেও ফেলনা নয়। দশ বছরে তার স্বরচিত কবিতা, গান, গীতিকাব্য, গীতিনাট্য, নৃত্যনাট্য, বৈশাখের গীতি-আলেখ্য, ফাগুন সন্ধ্যা ঋতু বৈচিত্রে ভরপুর। আর এসবই তাঁর নিজস্ব অর্জন কোন ধার করা সৃজন নয়। নিজের বুকের জমিন ক্ষুধিত ফসল। কবি জুলি আরও বলেন. আমি চলি ধীর গতিতে, থেমে থাকি না। কচ্ছপি পায়ে চলেও অর্জন সৃজন ধীর নয়। তিনি জানান, এবার তাঁর আয়নার যুদ্ধ নৃত্যনাট্য বাংলাদেশ শিল্পকলায় পরিবেশিত হতে যাচ্ছে। তিনি বলেন-
আমাকে যারা রাখছো দারুন হেলায়
ভিজিয়ে আমি রাখছি ভালোবাসায়
তোমাদের দেবার কিছু আমার নাই
আমার এই ভগ্ন হৃদয়ে যতেœ দেই ঠাঁই–।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন শুধাংশু মন্ডল, শরীফুজ্জামান পল, ছন্দা বিনতে সুলতান, ইমরান আলী, ননী মল্লিক, কামরুন নাহার খানম, ড. দলিলুর রহমান, মেহের চৌধুরী, শাহ বদরুজ্জামান রুহেল, মাধুরী রায় প্রমুখ।
বাচিকতায় ছিলেন শফিক উল্লাহ, মোঃ ইলিয়াস হোসেন, ইতি রহমান, রায়ানা রহমান, কামরুন নাহার খানম রীতা, মাকসুদা আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. দলিলুর রহমান, কাজী জামান, মুক্তিযোদ্ধা শফিক উল্লাহ, শিল্পকলার সভাপতি মনিকা রায় চৌধুরী, মিলিনিয়াম টিভির প্রেসিডেন্ট তফাদার নূর, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রেসিডেন্ট সামাদ মিয়া জাকের, রেক্সোনা মজুমদার প্রমুখ।
শিল্পীদের মধ্যে ছিলেন নাসরীন চৌধুরী, ননী মল্লিক, কিশলয় মল্লিক, ভারতী রায়, মনিকা রায়, তবলায় সংগত করেছেন নিউইয়র্কের প্রথম নারী তবলা বাদক চামেলী গোমেজ।
অনুষ্ঠানে ছিলো ছোটাকারে বই উৎসবও। কবি জুলি রহমানের এ বছরের নতুন বই লকডাউন ২০২২, কাহন তিন। কবির বই কিনলেন বন্ধু মহল। আরও বই ছিল শরীফুজ্জামান পল এর। গল্পে পুরষ্কার প্রাপ্ত সাবেক সচীব মাসুদ আহমদ সহ কবি ওমর শামস, ড. দলিলুর রহমান, প্রয়াত লেখক নয়ন রহমান, কবি ইদ্রিস আলী মেহেদী ও জুলি রহমান সম্পাদিত লিটল ম্যাগাজিন জলপ্রপাত, কবি জুলি রহমান সম্পাদিত সাজুফতা লিটল ম্যাগ।
আপ্যায়নে ছিলেন লিডিয়া রহমান ও সাঈদা মাহমুদা। কবি জুলি রহমান কে ফুলের তোড়ায় লাল গোলপে গন্ধ বিধূর সূধায় পূর্ণ করেন হ্যাপী চৌধুরী। মনিকা রায় তুলে দেন কবির কন্ঠে স্বয়ং হাতে মনিহার।
রেজা আব্দুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV