Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

সাদেক হোসেন খোকার অবস্থা ‘সংকটাপন্ন’ : নিউইয়র্কের মসজিদে দোয়া-মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: October 31, 2019 | 8:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে চিকিৎসাধীন বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাকে মেমরিয়্যাল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সপ্তাহ তিনেক আগে তার শারিরীক অবস্থার অবনতি ঘটার পরই এই হাসপাতালে নেয়া হয়।

উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্যে খোকা সপরিবারে নিউইয়র্ক এসেছেন ৫ বছর আগে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় অবস্থান করে ওষুধ গ্রহণ করছিলেন।

এদিকে, তার অবস্থার অবনতি সংবাদে বিএনপি পরিবারের অনেকেই হাসপাতালে গিয়ে তার খোঁজ-খবর রাখছেন। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন ভ’ইয়া এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান, লাগাতার ওষুধ সেবনের ফলে তার মুখে ঘা হয়ে যায়। তিনি খাবার গ্রহণ করতে পারছিলেন না। সেজন্যে কয়েকদিন আগে তাকে ঐ হাসপাতালে ভর্তির পর গত ২৭ অক্টোবর খোকার শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালেই। ৩০ অক্টোবর রাতে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী খোকার অবস্থার আরো অবনতি ঘটেছে। হাসপাতালে তার স্বজনেরা ছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন।

এদিকে, ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস মসজিদে খোকার জন্যে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা আবুল কালামের নেতৃত্বে এ মাহফিলে ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ সালাম, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এদিকে, বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে খোকার সবশেষ অবস্থার খোঁজ-খবর নেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম জনিসহ নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা খোকার আরোগ্যে সকলের দোয়া চেয়েছেন। এনআরবি নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV