Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: November 29, 2019 | 8:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বীর মুক্তিযোদ্ধা ও অভিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয় নেতা সাদেক হোসেন খোকার নামে যুক্তরাষ্ট্রে স্মৃতি সংসদ গঠিত হয়েছে। এটির নাম সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র। গত ২৬ নভেম্বর বিকেলে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সাদেক হোসেন খোকার সতীর্থদের এক বৈঠকে এ স্মৃতি সংসদ গঠন করা হয়। এ দিন ১৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে। অন্য উপদেষ্টারা হলেন, মোহাম্মদ হোসেন বাদশা, কাজী শাখাওয়াত হোসেন আজম ও মোহাম্মদ ওমর ফারুক। আহবায়ক আব্দুস সবুর, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, ফিরোজ আহমেদ, একে আজাদ ও আতিকুল হক আহাদ, সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব বদিউল আলম, সদস্য মোহাম্মদ শাহাজান শেখ, সৈয়দ আতিকুর রহমান ফারুক, এস মিয়া তৌহিদ, মোহাম্মদ হাসান, তারিকুল ইসলাম দীপু, মুজিবুর রহমান স্বপন, বাদল মির্জা, মোহাম্মদ মনিরুল ইসলাম (মনির)।
বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে শিগগরই সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মরহুমের চেহলাম উপলক্ষ্যে কাঙ্গালী ভোজ এবং সর্বজনিন নাগরিক শোক সভা আয়োজনের। 
প্রসঙ্গত: গত ৪ নভেম্বর নিউইয়র্কের স্লোয়েন ক্যাটারিং ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV