সাবধান! দীর্ঘক্ষণ কাজে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি
যারা কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কাজ করেন, তারা টাইপ-২ ডায়াবেটিস ও হার্টের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এর কারণ একনাগাড়ে দীর্ঘক্ষণ বসে থাকা, অনিয়মিত জীবনযাপন, শারীরিক পরিশ্রম কম করা বা না করা। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) এক গবেষণায় বলা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এ রোগে আক্রান্ত হতে পারেন ১০ কোটি ভারতীয়। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় দেখা গেছে, প্রতি সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজের অভ্যাস শরীরে গ্লুকোজ টলারেন্সকে ক্ষতিগ্রস্ত করে, যা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের ঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। যারা সপ্তাহে ৩৫ থেকে ৪০ ঘণ্টা কাজ করেন, তাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হন গবেষকরা। দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!