Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

সাবধান! ফুসফুসের ক্যান্সার ২০ বছর ‘অশনাক্ত’ থাকতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: October 13, 2014 | 1:21 PM

ফুসফুসের ক্যান্সার ২০ বছরের বেশি সময় পর্যন্ত অশনাক্ত অবস্থায় থাকতে পারে। গোপনে এ মরণব্যাধি বাসা বাঁধলেও, কখনও কখনও তা অনেক দেরিতে ধরা পড়ে। হঠাৎ যে কোন মুহূর্তে আগ্রাসী রূপে আবির্ভূত হতে পারে দীর্ঘদিন নীরব থাকা ঘাতক এ রোগটি। যুক্তরাষ্ট্রের সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ক্যান্সার রিসার্চ ইউকে’র গবেষকরা ফুসফুসের ক্যান্সারে ভুগছেন, এমন ৭ রোগীর স্বাস্থ্য পরীক্ষার পর এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ওই ৭ জনের মধ্যে ধূমপায়ী, সাবেক ধূমপায়ী ও অধূমপায়ী সবাই রয়েছেন। বংশগত কারণে ক্যান্সারের কোন কোষ সৃষ্টি হওয়ার পর বহু বছর সেটি অশনাক্ত থাকতে পারে। কিন্তু, অন্যান্য স্বাস্থ্য সমস্যা হঠাৎ সেটিকে বাড়িয়ে দেয় ও ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটায়। এ গবেষণাকে উদ্বেগের কারণ হিসেবে না দেখে, বিশেষজ্ঞরা একে প্রাথমিক পর্যায়ে রোগীর দেহে ক্যান্সার শনাক্তের পথে এক পদক্ষেপ হিসেবেই চিহ্নিত করছেন। বিশ্বে বর্তমানে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত দুই-তৃতীয়াংশ রোগীর ভয়াবহ এ স্বাস্থ্য সমস্যাটি ধরা পড়ছে রোগের চূড়ান্ত পর্যায়ে। ফলে, অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসকদের করার তেমন কিছুই থাকে না এবং রোগী মৃত্যুবরণ করেন। তাই ধূমপানসহ নানা ধরনের অনিয়ম থেকে নিজেকে বাঁচিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। ৫ ওয়াক্ত নামাজ আদায় ও ইসলামী অনুশাসনসমূহ মেনে চলা (মুসলমানদের ক্ষেত্রে), ধর্মীয় বিধিনিষেধ এবং রীতিনীতি পালনের (অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে) পাশাপাশি নিয়মিত ব্যায়াম, যোগাসন, মেডিটেশন, সুষম খাদ্যাভ্যাস এবং সর্বোপরি সুনিয়ন্ত্রিত জীবনযাপন আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেবে এবং যে কোন ছোট-বড় রোগ থেকে দূরে রাখবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV