সাবেক ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শুক্রবার দেশটির ন্যাশনাল এসেম্বলিতে হওয়া ভোটে জয়ী হয়েছেন তিনি।
আগামী ১৮ই আগস্ট ২১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। পিটিআইয়ের দলীয় সূত্র এ খবর নিশ্চিত করেছে । ইতিমধ্যে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য দলের নেতাকর্মীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাকে দেয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, ১৮ই আগস্ট ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এটা চূড়ান্ত হয়েছে।
প্রসঙ্গত, ২৫শে জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একক দল হিসেবে ইমরান খানের দল পিটিআই সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হয়।
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








