Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

সাবেক ছাত্র নেতা হাফিজ আহমেদের সাথে মৌলভীবাজারবাসীর মতবিনিময় নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: November 15, 2018 | 4:22 PM

https://www.facebook.com/USANewsNY/videos/568095986978556/

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত সাবেক ছাত্র নেতা ও সমাজ কর্মী মো. হাফিজ আহমেদের সাথে মৌলভীবাজারবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। গত বুধবার রাতে ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে এ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসী। বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন

 

কমিউনিটি এক্টিভিস্ট লুৎফুর রহমান চৌধুরী হেলাল, সোহান আহমদ টুটুল, তজম্মুল হোসেন, লায়েকুল হাসান তরফদার, জাকির চৌধুরী, এ ইসলাম মামুন, শাহীন হাসনাত, সৈয়দ রুহুল আমিন, কামরুল ইসলাম, রোকন আহমেদ, মোহাম্মদ শাহ আলম, তানিম প্রমুখ।
অনুষ্ঠানে হাফিজ আহমেদকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তার এলাকাসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অনবদ্য অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে কোন প্রবাসীকে সেবা দিতে পারলে তিনি নিজকে ধন্য মনে করেন ।
অনুষ্ঠানে মৌলভীবাজার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

উল্লেখ্য, মৌলভীবাজারের সন্তান সাবেক ছাত্র নেতা ও সমাজ কর্মী মো. হাফিজ আহমেদের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে মৌলভীবাজারবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।

https://www.facebook.com/USANewsNY/videos/2214070002201862/

https://www.facebook.com/USANewsNY/videos/348522272390831/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ