সাবেক ডেপুটি এটর্নী জেনারেলের সাথে প্রবাসীদের মতবিনিময়
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ও সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এ এম আমিন উদ্দিনের সাথে প্রবাসী বাংলাদেশীদের একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের মামুনস টিউটোরিয়ালে গত বুধবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন. মজুমদার, তোফায়েল চৌধুরী, এ্যাডভোকেট জিয়াউর রহিম মুর্শেদ ভিপি, সহকারী এটর্নী জেনারেল এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, এ্যাডভোকেট শেখ মখলু মিয়া, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট নিজাম উদ্দিন, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট খবির উদ্দিন, আলহাজ্ব নূরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট জাকির খান, রিয়াজ উদ্দিন কামরান, শাখাওয়াত আলী, সুজন আহমদ সাজু, শফিক আহমেদ, প্রদীপ মালাকার, বাংলাদেশ আমেরিকান ডেমোক্রাটিক সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ড. আবদুল আউয়াল, ‘ল’ সোসাইটি যুক্তরাষ্ট্রর সাবেক সম্পাদক মাহমুদ হোসেন তালুকদার মিন্টু, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিনহাজুল জামান লিটন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তপন সেন, কৃষিবিদ আব্দুস সবুর, বাছির খান, মির্জা মামুন, ইমরান শাহ রন, মহিউদ্দিন ভূইয়া, এ,কে, চৌধুরী, সনাতনী সেবা সংঘের সভাপতি জীবন কৃষ্ণ মন্ডল, এ্যাডভোকেট মন্জুর চৌধুরী জগলু, সৈয়দ ইলিয়াছ খসরু, বঙ্গবন্ধু একাডেমীর সহ সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে আফসারী খানম, রাইয়ান আমিন, নাহিয়ান তানিকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে এডভোকেট এ এম আমিন উদ্দিন উপস্থিত সুধীবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় তিনি সুধীবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাবে সমপ্রতি বিচারপতিদের অভিশংসনের আইনের খসড়া অনুমোদন হয়েছে উল্লেখ করে বলেন এটি চেক এন্ড ব্যালেন্সড হওয়া উচিত। তা না হলে এটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। তিনি জাতীয় সম্প্রচার নীতিমালা সম্পর্কে বলেন, এজন্য সরকারের পাশাপাশি গণমাধ্যমেরও দায়িত্বশীল হওয়া দরকার। নীতিমালার ভাল-মন্দ উভয় দিক রয়েছে। পরে ১৫ আগস্ট এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতের জন্য দোয়া করা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ও সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এম.এ এম আমিন উদ্দিনের সাথে নিউজার্সী স্টেট আওয়ামীলীগের মত বিনিময় :
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ও সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এ এম আমিন উদ্দিনের সাথে নিউজার্সী স্টেট আওয়ামীলীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের মামুনস টিউটোরিয়ালে গত বুধবার এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিনের নেতৃত্বে এসময় আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, আবু তালেব লালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এড. এ এম আমিন উদ্দিনের সাথে নিউজার্সী স্টেট আওয়ামীলীগের মত বিনিময়
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক ও সাবেক ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এ এম আমিন উদ্দিনের সাথে নিউজার্সী স্টেট আওয়ামীলীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের মামুনস টিউটোরিয়ালে গত বুধবার এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিনের নেতৃত্বে এসময় আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, আবু তালেব লালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!