Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা নীতি ওবামাকেয়ার বাতিলের প্রস্তাব সিনেটে প্রত্যাখান

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: July 28, 2017 | 9:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা নীতি ওবামাকেয়ার বাতিল করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত নতুন স্বাস্থ্যসেবা আইন পাসের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। উপযুক্ত বিকল্প ছাড়া ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বা ওবামাকেয়ার বাতিলের প্রস্তাব প্রত্যাখান করেছে মার্কিন সিনেট। এর ফলে পুরনো কাঠামো ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা চালুর প্রক্রিয়ার দ্বিতীয় দিনের ভোটাভুটিতেও ওবামাকেয়ার বাতিল করে ট্রাম্পের প্রস্তাবিত নতুন স্বাস্থ্যসেবা আইন পাসের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। গত বুধবার ডেমোক্র্যাটদের পাশাপাশি ৭ রিপাবলিকান সিনেটরের বিরোধিতায় বিলটি আটকে গেছে।
এসময় বিল পাসের পক্ষে ভোট পড়ে ৪৫টি আর বিরোধিতার ভোট পড়ে ৫৫টি। ৬০ ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হওয়া ছাড়া সব ধরনের পার্লামেন্টারি বাধা কাটিয়ে উঠতে পারবে না ওবামাকেয়ারের বিকল্প হিসেবে প্রস্তাবিত ট্রাম্পের নীতি। তাই প্রয়োজনীয় সমর্থন না থাকায় ওবামাকেয়ার বাতিল করার পরিকল্পনাটি আবারও অনিশ্চিত হয়ে পড়ল।
তবে বিকল্প পরিকল্পনা তৈরির জন্য দু’বছরের সময় বেধে দিয়েছে মার্কিন কংগ্রেস। আর সিনেটররা আপাতত তুলনামূলক শিথিল একটি বাতিল প্রক্রিয়ার কথা ভাবছেন, যেখানে আগে ওবামাকেয়ারের যতগুলো বিতর্কিত অংশ বাদ দেয়ার কথা বলা হয়েছিল তার তালিকাও ছোট করা হবে।
ওবামার শাসনামলের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান বলে বিবেচিত ওই আইনের প্রধান লক্ষ্য ছিল ১৫ শতাংশ মানুষ, যাদের কোনোরকম স্বাস্থ্য বীমা নেই, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। তবে রিপাবলিকানরা 1`শুরু থেকেই ওই আইনের তীব্র বিরোধিতা করে আসছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV